আছে? এসব কথা শুনে কোন লাভ নেই। জানতে চাই, আপনার কাছে ভবিষ্যতের কোন পরিকল্পনা আছে কিনা?। রোনান্ড রঙ্গলালের চোখ-মুখ অপমানে লাল হয়ে উঠেছে। কিন্তু কিছু বলার নেই। প্রেসিডিয়াম সদস্যটি যা বলেছে, তা অযৌক্তিক নয়। প্রেসিডিয়াম সদস্যটি থামলেও রোনান্ড রঙ্গলাল সংগে সংগে কিছু বলতে পারল না। নিজেকে একটু সামলে নিয়ে বলল, “সম্মানিত যুবক সদস্য যে আবেগ নিয়ে কথা বলেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাস্তবতা অনুধাবন করার অনুরোধ করছি। আমি বুঝতে পারছি যুবক প্রেসিডিয়াম সদস্যের আবেগ দারুনভাবে আহত হয়েছে, কিন্তু গত তিন দিনের ঘটনায় আমার গোটা অস্তিত্বে আগুন ধরে গেছে। দিশেহারা হয়ে গেছি আমি। মনে হচ্ছে, মহাকালীর কৃপাণ, শিবের মহাস্ত্রচক্র যেন ওরা পেয়ে গেছে। মহাকালীর কৃপাণ ও শিবের চক্রে আমরা কচুকাটা হয়ে গেলাম! কিন্তু এটা ঠিক মহাকালীর কৃপাণ ও শিবের চক্র ওদের পাবার কথা নয় এবং পায়নি। তাহলে এই অসাধ্য সাধন ওরা করছে কোন শক্তিতে? এই শক্তিকে চিহিতত করতে পারলেই শুধু তার প্রতিরোধ ও প্রতিকার আমরা করতে পারবো। এই কথাই আমি বলছিলাম সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগন”। থামল রোনান্ড রঙ্গলাল। প্রেসিডিয়াম সদস্যরা কেউ সংগে সংগে কথা বলল না। ভাবনার প্রকাশ তাদের চোখে-মুখে। সেই যুবক প্রেসিডিয়াম সদস্যই আবার উঠে দাঁড়াল। বলল, “স্যরি মি. চেয়ারম্যান, আমার বক্তব্য হলো “চিহ্নিত করতে হবে” এটা আমরা শুনতে চাই না, চিহিতিত করা হয়েছে, প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে, আমরা শুনতে চাই এই খবর? । “আমি আপনাদের আশ্বস্ত করার জন্য অংগীকার করছি সত্বরই এ খবর আপনাদের দেব" । বলল রঙ্গলাল। “মি. চেয়ারম্যান আপনি বলেছেন আপনি ওদের সাফল্যের উৎস বের করার কাজে হাত দিয়েছেন, সে কাজটা কি? বলল আর একজন প্রেসিডিয়াম সদস্য। সুরিনামের সংকটে ১৫৮
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।