শ্ হ্যাঁ, আমাদের কিছু অসুবিধা হয়েছে। গত তিন দিনে আমাদের মূল্যবান লোকক্ষয় হয়েছে ও আমাদের প্রায় অর্ডজন পরিকল্পনা মাঠে মারা গেছে। আহমদ হাত্তা এর ফলে কিছু প্রচার সুবিধা পেয়ে গেছে। কিন্তু আমরা পরাজিত হইনি। গত তিন দিনের ব্যর্থতা আহমদ হাত্তাদের কাছে আমাদের পরাজয় নয়। বাইরে থেকে হায়ার করা শক্তি দিয়ে যে বিজয় অর্জন করেছে, তা তাদের বিজয় নয়। আমরা তাদের সাময়িক এ সাফল্যের উৎস বের করার কাজে হাত দিয়েছি। রোনান্ড রঙ্গলাল বাধা পেল। সামনে বসা সুরিনাম কংগ্রেসের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে থেকে একজন “মি. চেয়ারম্যান, বলে উঠে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনার জন্যে সুরিনাম পিপলস কংগ্রেসের নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান রোনান্ড রঙ্গলাল। বৈঠকে “মায়ের সূর্য সন্তান" সংগঠনের অস্থায়ী প্রধান শিবরাম শিবাজীসহ নির্বাহী কমিটির সকলকেই দাওয়াত দেয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্যটি “মি. চেয়ারম্যান” বলে উঠে দাঁড়ালে রোনাল্ড রঙ্গলাল থেমে গিয়ে বলল, “বলুন কি বলতে চান:। বলল সদস্যটি, আপনি যে সব কথা বলেছেন, তা আমরা সকলেই জানি। আহমদ হাত্তার একজন ড্রাইভারের কাছে গতকাল আপনাদের সব পরিকল্পনা ধরা পড়ে গেছে, এই লজ্জার কথা শুনে আমাদের লাভ নেই। হায়ার করা লোকের কথা বলছেন। গতকালকের তিনটি ঘটনায় কোথায় ছিল হায়ার করা লোক? গত তিন দিনের ঘটনা সম্পর্কে আমরা অন্ধকারে ছিলাম। এখন বলছেন, ওদের সাফল্যের উৎস খুঁজতে শুরু করেছেন। চোখের সামনে যে ঘটনা ঘটল, তার সাফল্যের উৎস কি ঘটনার সাথেই নেই? অনুসন্ধানের কি কোন প্রয়োজন সুরিনামের সংকটে ১৫৭
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।