Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সবাই উঠে দাঁড়াল। নাস্তার টেবিলে আহমদ মুসার পাশে বসতে বসতে ওভানডো বলল, “আহমদ মুসা ভাই, আপনার মিশন সাকসেসফুল। এবার কয়েকদিন শুধু আপনাকে ঘুমাতেই হবে? । হাসল আহমদ মুসা। বলল, “নাটকের একটা অংকের সমাপ্তিকে নাটকের সমাপ্তি বলো না ওভানডো'। “রঙ্গলালদের আর কি করার আছে ভাইয়া?” ওভানডো বলল। 'রঙ্গলাল ও তিলক লাজপত পালের উত্তরসুরীরা কি করতে পারে তা বলে তোমার মন খারাপ করাবো না, তার চেয়ে বল আজকের কাগজগ্তলো কি লিখেছে । বলল আহমদ মুসা। “কি লেখেনি সেটা বলুন ভাইয়া। কিছু বাদ দেয়নি। কংগ্রেসের কাগজগুলো যে হঠাৎ আজ মানুষ হয়ে গেছে"। ওভানডো বলল। ওভানডো থামতেই লিসা বলে উঠল, “বলুনতো পুলিশের দুগাড়িকে আগে থাকতে বলেছিলেন কেন, বোমার কথা জানতেন? ব্যাপারটা এই রকম। আমি পুলিশকে সন্দেহ করেছিলাম। পুলিশ পেছনে থাকতে চেয়েছিল। রাজী হইনি। কারণ পুলিশের সাথে শক্রপক্ষের যোগসাজশ থাকলে এবং শত্রুরা সামনে আক্রমণ করলে দুদিকের চাপে আমরা চিড়া চ্যাপ্টা হয়ে যাব। তাই পেছনটা উম্মুক্ত রাখতে চেয়েছিলাম। বোমার ব্যাপারটা জানলে পুলিশকে বাঁচানোও আমাদের অবশ্য কর্তব্য হতো। বোমার ঘটনায় আপনি ফটো সাংবাদিককে সন্দেহ করলেন কেন? সে বোমা রাখতে পারে ভাবলেন কি করে?” “কেন পত্রিকায় লেখেনিঃ ফটো সাংবাদিককে গাড়ির সামনের টপে উঠে ভেতরে মুখ নেয়া এবং শেষের স্ন্যাপগুলো দেরি করে নেয়ার কথা শুনেই আমার সন্দেহ হয়েছে যে, সে গাড়িতে অন্য কিছু করেছে। অন্য কিছু মানে, সে যদি শক্রু হয় তবে বোমা পাতাই স্বাভাবিক” । সুরিনামের সংকটে ১৫৫

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।