ওভানডো থামতেই লিসা বলে উঠল, “এবার দেখো আহমদ হাত্তা আংকেল ও রিপাবিলিকান পার্টি আগের চেয়ে অনেক বেশি আসন নিয়ে জয়লাভ করবে? । এ সময় আজকের সংবাদপত্রপ্তলো দিয়ে গেল কাজের ছেলেটা। খবরের কাগজগুলো পেয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়ল সবাই। লিসা ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে সব কাগজের উপর চোখ বুলানো শেষ করে বলল, “একি ভাইয়া কংগ্রেস সমর্থক কাগজগ্তলোও তো সব খবর ভালোভাবে দিয়েছে? । “না দিয়ে যাবে কোথায়। বিবিসি ও ভয়েস অব আমেরিকার মাধ্যমে সবাই সব খবর জানতে পেরেছে। এখন খবর চাপা দিলে তো পাঠকদের কিল খেতে হবে” । বলল ওভানডো। “ভাবছি, কংগ্রেসের রঙ্গলাল বাবুরা এখন মুখ দেখাবে কি করে? বলল লিসা। “বল কি তুমি, আজকেই সাংবাদিক সম্মেলন করে ওরা বলবে, “হাত্তা যা বলেছে সব মিথ্যা” । ওভানডো বলল। “মানুষ তা বিশ্বাস করবে কেন? বলল লিসা। “মানুষ বিশ্বাস না করুক, মুখ দেখানোর কাজটা হয়ে গেল'। ওভানডো বলল। আহমদ মুসার ঘরের দরজায় শব্দ হলো। সবাই তাকালো সেদিকে। দেখলো সবাই, আহমদ মুসার দরজা খুলে গেছে। এখনি বেরিয়ে আসবে সে। জ্যাকুলিন, লিসা ও ফাতিমা তিনজনেই তাদের মাথার ওড়না কপাল পর্যন্ত টেনে নিল। ঠিক ঠাক করল ওড়নার গায়ের অংশও। আহমদ মুসা ড্রইরুমে প্রবেশ করল। সালাম দিল সবাইকে । আহমদ মুসাকে দেখেই উঠে দাঁড়িয়েছে ওভানডোর দাদী। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, ভাই চল নাস্তার টেবিলে। সুরিনামের সংকটে ১৫৪
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।