কিন্তু আমার কাছে যা খুবই খারাপ লেগেছে সেটা আহমদ মুসার কাছে কিছুই নয়। বলল ওভানডো। “বিবিসি ও ভয়েস অব আমেরিকা আর কি বলেছে ভাইয়া?” লিসা বলল। “অনেক কথা বলেছে। একদম হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। নির্বাচন সুরিনাম পিপলস কংগ্রেসকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, নমিনেশন পেপার জমা দেয়ার আগেই জনাব হাত্তাকে রঙ্গলালরা আটকাতে চেয়েছিল, তা না পেরে নমিনেশন পেপার জমা দেয়ার পর তাকে হত্যা করার চেষ্টা করে। বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে বিবিসি- ভয়েস অব আমেরিকা বলেছে, এসব ঘটনায় পুলিশের একাংশের ঘনিষ্ঠ যোগসাজস আছে। অন্যদিকে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী আহমদ হাত্তা হাটে হাঁড়ি ভাঙার কাজ কমপ্রিট করে দিয়েছেন। বিবিসি ও ভয়েস অব আমেরিকা এই সাংবাদিক সম্মেলনের উপর বিস্তারিত রিপোর্ট করেছে। সাংবাদিক সম্মেলনে আহমদ হাত্তা তার নির্বাচন করা বন্ধ করার জন্য রঙ্গলালের সুরিনাম কংগ্রেস কিভাবে তাকে কিডন্যাপ করে দেশের বাইরে নিয়ে গিয়েছিল, কিভাবে তার মেয়েকে দেশ ছাড়তে বাধ্য কিডন্যাপ করে হত্যা করেছে, কিভাবে তাকে গোপনে নাম ভাঁড়িয়ে দেশে প্রবেশ হয়, ওয়াং আলীর উপর কিভাবে নির্যাতন চালানো হয়, নমিনেশন পেপার জমা দেয়ার জন্যে নির্বাচন অফিসে যাওয়ার পথে কিভাবে তার উপর হামলা চালানো হয় এবং সব শেষে কিভাবে গাড়ি ও ব্রীজে বোমা পেতে তাকে হত্যার চেষ্টা করা হয় তার বিস্তারিত বিবরণ তথ্য প্রমাণ, তারিখ ইত্যাদি সমেত সাংবাদিকদের সামনে উপস্থিত করেন। জনাব আহমদ হান্তা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছেন এবং এসব অপরাধের জন্য রোনান্ড রঙ্গলালসহ সুরিনাম কংগ্রেস নেতৃবৃন্দের বিচার ও তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবী জানিয়েছেন?। থামলো ওভানডো। সুরিনামের সংকটে ১৫৩
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।