Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

লিসা এসেই ওভানডোকে বলল, “ভাইয়া উনি উঠেছেন কিনা দেখেছ, নাত্তার সময় তো চলে যাচ্ছে? । “রাখ তোমার নাস্তা। কাল ওর উপর দিয়ে যে ধকল গেছে, তাতে দুতিন দিন ওকে ঘুমানো দরকার” । বলল ওভানডো। “রাতে ফাতিমার আব্বা আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাহেব টেলিফোন করেছিলেন আহমদ মুসা বাসায় পৌঁছেছে কিনা জানার জন্যে । তিনি ফাতিমাকে বলেছেন, এক দিনে আহমদ মুসা যা করেছে, তাতেই দেশের পরিস্থিতি পাল্টে গেছে। রিপাবলিকান পার্টি শুয়ে পড়েছিল, আহমদ মুসা একদিনেই দাঁড় করিয়ে দিয়েছেন” । বলল ওভানডোর মা। ওভানডোর মা থামতেই ফাতিমা বলে উঠল, “গতকাল তিনবার উনি আব্বাকে তার লোকজন সমেত সাক্ষাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন”। বলে ফাতিমা তার আব্বার কাছ থেকে যা শুনেছিল সব একে একে বলল। কিন্তু আহমদ মুসা তো রাতে এসবের কিছু বলেনি। তার কথা শুনে মনে হয়েছে বড় তেমন কিছু ঘটেনি” । বলল ওভানডোর মা। প্রয়োজনের বেশী তিনি একটুও বলেন না। দেখুন না, কদিন হলো আমাদের সাথে পরিচয়। কিন্তুকি জানি তার দেশ কোথায়, কে আছে তার? জানি না'। বলল জ্যাকুলিন, ওভানডোর স্ত্রী “গত ১৯ তারিখ রাত থেকে আজ ২১ তারিখ পর্যন্ত দুদিন তিন রাতে আহমদ মুসা ভাই যে কাজ করেছেন তা আমরা তিন বছর তিন যুগেও পারতাম না। সাবেক প্রধানমন্ত্রী জনাব আহমদ হাত্তা ঠিকই বলেছেন দুদিনে তিনি সুরিনামরে পরিস্থিতি পাল্টে দিয়েছেন। যারা কাজ করেন তারা কথা বলেন না। যারা বড় তারা বড়ত্ব প্রচার করেন না। আজ সকালের বিবিসি ও ভয়েস অব আমেরিকার দুটি বুলেটিনই আমি শুনেছি। তাতে গত দিন ও রাতের সব ঘটনা বিস্তারিত বলেছে এবং সব কৃতিত্ব দেয়া হয়েছে জনাব আহমদ হাত্তার শিখ ড্রাইভারকে । তার মানে আহমদ মুসার মত লোক জনাব আহমদ হাত্তার ড্রাইভারে পরিণত হলেন। শুনতে আমার খুব খারাপ লেগেছে, মনটা খছ খছ করেছে। ইচ্ছা হয়েছে চিৎকার করে বলি, তিনি ড্রাইভার নন, তিনি বিশ্ববিখ্যাত আহমদ মুসা। সুরিনামের সংকটে ১৫২

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।