Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

গত রাত দুইটায় আহমদ মুসা বাসায় ফিরেছে। গতকাল অত্যন্ত ব্যস্ত দিন গেছে আহমদ মুসার। ব্রীজের বোমা বিক্ফোরণের ঘটনায় দুগাড়ি পুলিশের কেউ বাচেনি। এই ঘটনার পর আহমদ মুসা আহমদ হাত্তাকে নিয়ে সোজা চলে গিয়েছিল থানায়। দুটি কেস দায়ের করেছিল। তাকে হত্যার জন্যেই নির্বাচন অফিসে তার গাড়িতে বোমা পেতে রাখা হয়েছিল। আবার তাকে হত্যার জন্যেই ব্রীজে বোমা পেতে রাখা হয়। পুলিশ কর্তৃপক্ষ আহমদ হান্তার জন্যে প্রেরিত পুলিশ থাকবে। আহমদ হাত্তার ফেরার জন্যে রিং রোডকে তারা নির্দিষ্ট করে দিয়েছিল। এই তথ্য রোনান্ড রঙ্গলালের সুরিনাম পিপলস কংগ্রেস ফাঁস করতে সমর্থ হয় এবংব্রীজে বোমা পেতে তাকে হত্যার ষড়যন্ত্র করে। যায় জাতীয় প্রেস ক্লাবে। পূর্বেই আহমদ হাত্তার সেক্রেটারীকে প্রেস ক্লাবে পাঠানো হয়েছিল জরুরী ভিত্তিতে সাংবাদিক সম্মেলন আয়োজনের জন্যে। রাত আটটায় দেশী-বিদেশী সাংবাদিকদের নিয়ে সুরিনামের সাবেক প্রধানমন্ত্রী ও আসন্ন নির্বাচন প্রার্থী আহমদ হাত্তার জনাকীর্ণ সাংবাদিক সমেলন অনুষ্ঠিত হয়। সফল সাংবাদিক সম্মেলনের পর গত চার মাসের মধ্যে প্রথম বারের মত আহমদ হাত্তা পার্টি অফিসে যায় এবং পার্টির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আহমদ হাত্তাকে বাড়ি পৌঁছে দিয়ে ওভানডোদের ওখানে পৌঁছতে আহমদ মুসার রাত দুটো বেজে যায়। রাত সাড়ে তিনটায় শুয়েছে আহমদ মুসা। ঠিক সকাল আটটায় টেবিলে নাস্তা সাজানো হলো। ওভানডো আগেই এসে বসেছিল ভেতরের ড্রইংরুমে। ধীরে ধীরে সেখানে ওভানডোর দাদী, ওভানডোর মা, ওভানডোর স্ত্রী জ্যাকুলিন, লিসা, ফাতিমা সবাই এসে বসল। তারা যেখানে বসেছে সেখান থেকে আহমদ মুসার শোবার ঘরের দরজা দেখা যায়। সুরিনামের সংকটে ১৫১

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।