এরই মধ্যে বার্নারডো আহমদ হাত্তাকে লক্ষ্য করে বলল, “স্যার আপনার বাইরে বেরুনো ঠিক হয়নি। আপনি ভেতরে যান স্যার। ষড়যন্ত্র করেই আমাদের গতিরোধ করা হয়েছে? । “না বার্নারডো, ওদের ষড়যন্ত্রের কাজ শেষ হয়েছে। ওরা আমাদের দুগাড়িকে ধ্বংস করার জন্যেই ব্রীজে বোমা পেতেছিল। ওদের দুর্ভাগ্য, আমাদের গাড়ির বদলে পুলিশের দুগাড়ি বোমার শিকার হলো"। শান্ত কন্ঠে বলল আহমদ মুসা। আহমদ হাত্তার মুখে বিম্ময়ের বি্ফোরণ। এই সাথে তার দুচোখ ভরা আতংক। বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, “মি আহমদ মুসা আপনার মাধ্যমে আল্লাহ আবার আমাদের সবাইকে রক্ষা করলেন। পুলিশের দুটি গাড়িকে আগে দিয়ে আমাদের গাড়ি দুটিকে পেছনে না রাখলে আমরাই বোমার শিকার হতাম। আপনাকে.......? আহমদ মুসা আহমদ হাত্তার কথায় বাধা দিয়ে বলল, মি. হাত্তা আপনি এখনি প্রেসিডেন্টকে টেলিফোনে ঘটনার কথা জানান ও উদ্ধারের জন্যে আবেদন করুন? । আহমদ হাত্তার সাথে কথা বলা শেষ করেই আহমদ মুসা আহমদ হাত্তার সেক্রেটারীকে বলল, “আপনি টেলিফোন করুন আইজিকে এবং তাড়াতাড়ি সাহায্য পাঠাতে বলুন"। আবার আহমদ মুসা ফিরল বার্নারডোর দিকে । বলল, “বার্নারডো, তুমি মি. হাত্তাকে নিয়ে এখানে থাক। মি. হাত্তার সেক্রেটারীও এখানে থাকবে। আমি অন্য সবাইকে নিয়ে নদীতে যাচ্ছি, দেখি কিছু করা যায় কিনা? । বলে আহমদ মুসা পাঁচজন নিরাপত্তা গার্ডকে নিয়ে রাস্তা থেকে নদীতে নামার জন্য যাত্রা শুরু করল। সকাল আটটা। ঘুম ভাঙেনি আহমদ মুসার তখনও । সুরিনামের সংকটে ১৫০
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।