Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আমি তাদের চিনি না। এ কিডন্যাপের সাথে জড়িত ছিল পারামারিবোর লোকেরা, নিও নিকারীর কেউ ছিল না । “আপনাদের নেতাকে তো চিনেন?, উত্তর দিল না রবার্ট রায়। সে মাথা নিচু করল। আহমদ মুসা টেবিল থেকে রিভলবারটা হাতে তুলে নিল। বলল, প্রথমে হাত যাওয়া পছন্দ করবেন, না কান যাওয়া পছন্দ করবেন?” রবার্ট রায় মুখ তুলে ভীত দৃষ্টিতে তাকাল আহমদ মুসার দিকে। বলল, “বলছি স্যার? । বলে একটু থামল। তারপর শুরু করল, মাসুস(মায়ের সূর্য সন্তান) নামে একটি সংগঠন আছে। গোটা দেশে হিন্দুদের মধ্যে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এই সংগঠনের নেতা হলেন “তিলক লাজপত পাল" তার নির্দেশেই সব কিছু হয়। ইউরোপীয় ও ইন্ডিয়ান কম্যুনিটির রাজনীতি এদেশে তিনিই নিয়ন্ত্রণ করেন? । “ওর হেড কোয়ার্টার কোথায়?” 'বুমেন্টেইন হুদের তীরে ক্রকোপনডো”তে। ব্রকোপনডো”তো একটা বড় শহর। এ শহরের কোথায় তার হেড কোয়ার্টার?” জবাব দিল না রবার্ট রায়। “বিরক্ত করবেন না রবার্ট রায়। বার বার রিভলবার নাচাতে আমি পারবো না। যাজিজ্ঞেস করব, সঙ্গে সঙ্গে ঠিক ঠিক তার জবাব দেবেন" । তীব্র কন্ঠে বলল আহমদ মুসা। চমকে উঠে মুখ তুলল রবার্ট রায়। ভযে চোখ-মুখ তার কুঞ্চিত। বলল, স্যার আমি ক্রকোপনডো'তে যাইনি । তবে আমি শুনেছি, সেখানে এশিবাজী কালী মন্দির নামে একটা মন্দির আছে। সেখানে বা তার পাশেই তিলক লাজপত পালের হেড কোয়ার্টার? । গুম, হত্যা, অপহরণ, ইত্যাদি করছে কে? তিলকের লোকরা? সুরিনামের সংকটে ১৫

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।