“আমরা তো অনেক ঘোরা পথে যাচ্ছি, তাই না?” প্রশ্ন করল আহমদ হ্যাঁ”। বলল আহমদ হাত্তা। “এর চেয়ে সংক্ষিপ্ত রাস্তা ছিল না?” আহমদ মুসা বলল। “ছিল। মনে হয় ভীড় কম ফ্রী রাস্তা বলেই এ রাস্তা বেছে নেয়া হয়েছে'। বলল আহমদ হাত্তা। যুক্তিটা আহমদ মুসার কাছে মনোপুত হলো না। পারামারিবোর কোন রাস্তাই এমন ভীড়ের নয় যে এজন্যে এতটা ঘোরা পথ বেছে নিতে হবে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল আহমদ মুসার। দুর্বল লাগল খুব নিজেকে। এর প্রভাব পড়ল গাড়ি চালনার উপরও ৷ আহমদ মুসার গাড়ি পুলিশের ক্যারিয়ার ভ্যান থেকে কিছুটা পিছিয়েই পড়ল। পুলিশের জীপটি ব্রীজে উঠে পড়েছে। পরক্ষণে পুলিশের ক্যারিয়ার ভ্যানটিও ব্রীজে উঠে পড়ল। ব্রীজের উপর কিছুটা এগিয়েছে গাড়ি দুটো। আহমদ মুসার গাড়ি ব্রীজের মুখ থেকে এখনও কিছুটা দূরে। এ সময় সামনে থেকে প্রচন্ড বি্ফোরণের শব্দ হলো। ভূমিকম্পের মত প্রচন্ডভাবে কেঁপে উঠেছে রাস্তা, প্রবল ঝাঁকুনি খেয়েছে গাড়ি। আহমদ মুসার পা যেন অজান্তেই ব্রেক কষেছে গাড়ির। আহমদ মুসা দেখল সামনে প্রলয়কান্ড ঘটে গেছে। ধোঁয়ার মধ্য দিয়েই দেখা যাচ্ছে, ব্রীজের এ দিকের অংশটা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই সাথে দুটি গাড়িও। বিমুঢ় অবস্থা কেটে যেতেই আহমদ মুসা দ্রুত গাড়ি থেকে নামল। গাড়ি থেকে নামল বার্নারডোও। পেছনের গাড়ির নিরাপত্তা গার্ডরাও নেমে এল গাড়ি থেকে। নেমে এসেছে গাড়ি থেকে আহমদ হাত্তা ও অন্যরাও। সকলের চোখে মুখেই বিমুঢ় আতংকভাব, শংকিত প্রশ্ন। সুরিনামের সংকটে ১৪৯
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।