রাখা। এই কাজটাই মানুষকে মুসলমান বানাবার কাজ। আপনি এ দায়িত্ব পালন করেন নি”। আহমদ মুসা বলল। “কিন্তুকি করতে হবে, তা জানতাম না এবং এ রকম কিছু করা যে আমার দায়িত্ব তাও জানতাম না”। বলল আহমদ হাত্তা। “এখন জানার পর কি করবেন?” বলল আহমদ মুসা। “আল্লাহ যদি আমাকে ক্ষমতায় যাবার সুযোগ দেন, তাহলে প্রথমেই দুটি কাজ করব। একটি হলো, মুসলমানদের জন্যে ইসলামী জ্ঞানার্জনের ব্যবস্থা। দ্বিতীয় কাজ হিসেবে মানুষকে ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করবো” । বলল আহমদ হাত্তা। ধন্যবাদ মি. হাত্তা। আল্লাহ আপনাকে আপনার জাতির নেতৃত্ব দেবার সুযোগ দিন” । আহমদ মুসা বলল। আহমদ মুসা সামনে তাকিয়ে কথা বলছিল। হঠাৎ একটা ব্রীজ তার চোখে পড়ল। সামনে রাস্তাটা ধনুকের মত বেঁকে পূর্ব দিকে মোড় নিয়েছে। ধনুকের ঠিক মধ্যভাগের কিছুটা পরেই ব্রীজটা। আহমদ মুসা তার মুখের কথাটা শেষ করেই আহমদ হাত্তাকে লক্ষ্য করে বলল, “মি. হাত্তা ব্রীজ দেখছি। ব্রীজ কোথেথকে এলো?) “কেন, সুরিনাম নদীরই একটা শাখার উপর এই ব্রীজ। ব্রাউনস ওয়ে থেকে এ শাখা সুরিনাম নদীর মুল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে'। বলল আহমদ হাত্তা। “কিন্তু আমি নগরীর কোথাও আর তো ব্রীজ দেখিনি। এ শাখা কি সুরিনামে পড়েনি?” আহমদ মুসা বলল। আটলান্টিকে পড়েছে" । বলল আহমদ হাত্তা। “তার মানে আমাদের এখন দুটি ব্রীজ পেরুতে হবে'। আহমদ মুসা বলল। হ্যাঁ”। বলল আহমদ হাত্তা। সুরিনামের সংকটে ১৪৮
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।