“একজন মুসলিম কতগুলো গুণের সমাহার থেকে তৈরী হয়। যেমন সে আল্লাহকে পালনকর্তা ও বিধান দাতা একমাত্র প্রভু বলে মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর সর্বশেষ বার্তাবাহক হিসেবে মানে, সে বিশ্বাস করে যে, দুনিয়ায় তার প্রতিটি ভালো কাজের জন্যে আখেরাতে পুরুক্ষার পাবে ও প্রতিটি মন্দ কাজের জন্য তাকে আখেরাতে জওয়াবদিহী করতে হবে ও শাস্তির সমূখীন হতে হবে। এই ভয়কে সামনে রেখে আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা সে পরহেজ করে চলে এবং যা করার নির্দেশ করেছেন তা যত্তের সাথে পালন করে থাকে ।কোন লোভ তাকে এ পথ থেকে বিচ্যুত করতে পারে না। ইত্যাদি। এই গুণগুলো কারও মধ্যে সৃষ্টি হলে সে মুসলিম ঘরে জম্গ্রহন না করলেও সে মুসলমান হয়ে যায়, অন্যদিকে মুসলিম ঘরে জম্য গ্রহণ করার পরও কারও মধ্যে যদি এই গুণগুলো না থাকে, তাহলে সে কার্ষতঃ মুসলমান থাকে না'। থামল আহমদ মুসা। আহমদ মুসা থামলেও হাত্তা কথা বলল না। ভাবছিল সে। বলল একটু পর, “এই গুণগুলো আয়ত্ব সাপেক্ষ এবং জানা ও শেখা সাপেক্ষ। না জানলে, না শিখলে তো এ গুণগুলো আয়ত্ব করা যাবে না?। “এ জন্যেই তো মুসলমানদের জন্যে জ্ঞানার্জন ফরজ, ধর্মীয় ও জাগতিক সব জ্ঞানই” । বলল আহমদ মুসা। “এটা তো আমরা করিনি, আমাদের লোকরা করেনি"। আহমদ হাত্তা বলল। “এ জন্যে প্রধানত দায়ী সমাজের নেতারা, জাতির নেতারা”। বলল আহমদ মুসা। “তার মানে আমি দায়ী হচ্ছি'। আহমদ হাত্তা বলল। হাসল আহমদ মুসা। বলল, “শুধু দায়ী নন, প্রধান দায়ী? । “কেন?” বলল আহমদ হাত্তা। “আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসান, তার অপরিহার্য কাজগুলোর সুরিনামের সংকটে ১৪৭
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।