হাসল আহমদ মুসা । বলল, “মি. হাত্তা, গোটা কুরআন শরীফ কি অর্থসহ পড়েছেন? অন্ততঃ মূল হাদিস গ্রন্থগুলো কি পড়েছেন? কুরআন ও হদিসের ভিত্তিতে যে বিশাল ইসলামী সাহিত্যের ভান্ডার গড়ে উঠেছে, তা কি পড়েছেন?? “স্যরি, আহমদ মুসা মাত্র কয়েকটা ছোট সূরার অর্থ পড়েছি। ৪০ হাদিস ও মাছলা মাছায়েলের একটা বই পড়েছি”। বলল আহমদ হাত্তা। “আপনি যা পড়েছেন তা মৌল জ্ঞান সমুদ্রের এক ফেঁটা পানি মাত্র। আপনি জীবনকে কিভাবে জানবেন? কিভাবে জানবেন আপনার পরিচয়? জানবেন কি করে আল্লাহর ইচ্ছাকে? আহমদ মুসা বলল। “আমি লেখাপড়া করেছি সুরিনামে। পিএইচডি করেছি আমেরিকা থেকে। কিন্তু কোথাও এই সুযোগ হয়নি, সুযোগ ছিল না'। বলল আহমদ হাত্তা বিনীত কন্টে। হাসল আহমদ মুসা। বলল, “আপনি সুরিনামের প্রধানমন্ত্রী হয়েও কিন্তু সুরিনামের এই শিক্ষার ব্যবস্থা করেন নি”। আহমদ মুসা বলল। “আমাকে এমন কিছু করতে হবে তাওতো কোনদিন আমার মাথায় আসেনি'।বলল আহমদ হাত্তা। আহমদ মুসা গন্ভীর হলো । বলল, “একটা শক্ত কথা বলি মি. হাত্তা, আহত হবেন না তো? আহমদ হাত্তা হাসল। তারপর গন্তীর হয়ে উঠল তার চেহারা । উপচে পড়া আবেগের বিচ্ছুরণ ঘটল তার চোখে-মুখে । বলল, মি. আহমদ মুসা, এখন যদি আমার গায়ে চাবুক চালান, তাহলেও মনে করব, এটা আমার জন্যে আশীর্বাদ । বলুন আপনি:। “মি. হাত্তা আমি যে কথা বলব তা শুধু আপনার জন্যে নয়, আমাদের অনেকের জন্যে প্রযোজ্য। আমরা অনেকেই পিতা-মাতা সূত্রে মুসলমান, কিন্তু কার্যত আমরা মুসলমান হইনি”। আহমদ মুসা বলল। সংগে সংগে উত্তর দিল না আহমদ হাত্তা। একটা আকম্সিক ভাবনা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। কিছুক্ষণ পর ধীর কন্ঠে বলল, “কিভাবে তাহলে মুসলমান হতে হয়ঃ, সুরিনামের সংকটে ১৪৬
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।