Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“এ কথার দ্বারা আপনি বলতে চাচ্ছেন, এ গুণগুলো আপনার নেই। আল্লাহ এ গুণগুলো আপনাকে দেন নি। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ কি আনা যায়?” বলল আহমদ মুসা। “না না, মি. আহমদ মুসা, কথাটা আমি এ অর্থে বলিনি। আমি বুঝাতে চেয়েছি, আপনার মাথায় যা এসেছে, আমাদের মাথায় তা আসেনি। কিভাবে তা আনা যায়? । শশব্যস্তে বলল আহমদ হাত্তা। “মি. আহমদ হাত্তা মানুষের দেহ-মন-মগজ আল্লাহর দেয়া অসীম শক্তির ভান্ডার, এ ভান্ডার থেকে আল্লাহর দেয়া নেয়ামতগুলো বের করে আনতে হয় চেষ্টার মাধ্যমে । জিমন্যাস্টদের দেখে আমরা বিল্মিত হই, রাবারের মত এমন ইলাস্টিক দেহ তারা কিভাবে তৈরী করল। বডি বিল্ডারদের দেখে আমরা অবাক হই, লোহার মত পেশীওয়ালা এমন শরীর তারা গড়ল কি করে? এসব কিন্তু আকম্সিকভাবে পেয়ে যায়নি। চেষ্টার মাধ্যমেই অর্জন করেছে। জ্ঞান-বুদ্ধির ক্ষেত্রেও এই একই কথা। চর্চার মাধ্যমে জ্ঞানের বিস্তার ঘটাতে হয়। নিজেদের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, তা খুঁজে বের করা জ্ঞান চর্চারই একটা অংশ। মি. আহমদ হাত্তা, আপনি কি কোনদিন একান্তে বসে নিজের ভেতরের দিকে চোখ ফেলে খোঁজ নেবার চেষ্টা করেছেন যে, আল্লাহ কি কি শক্তি সম্পদে আপনাকে সজ্জিত করেছেন? এ শক্তি-সম্পদকে কি আপনি চর্চায় আনার চেষ্টা করেছেন? “স্যরি আহমদ মুসা, নিজেকে কোনদিন আমি এ দৃষ্টিতে দেখিইনি?। বলল আহমদ হাত্তা। “আসলে মি. আহমদ হান্তা, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে কি চান, এ মুল বিষয়টাই আমরা জানি না। আমাদের ব্যর্থতার যাত্রা শুরু এখান থেকেই” । বলল আহমদ মুসা। “স্যরি মি. আহমদ মুসা, এমন ধরনের ভাবনাও যে আছে, এমন ধরনের ভাবনা যে জীবনের জন্যে অপরিহার্য, এ বোধই তো কোনদিন আমার মধ্যে জাগেনি। এখান থেকেই প্রশ্ন জাগে আহমদ মুসা, জীবন সম্পর্কে এই দৃষ্টিভজি এবং এই জীবন জিজ্ঞাসার অনুভূতি মানুষের মধ্যে সুষ্টি হতে পারে কিভাবে? সবাইকে কি দর্শন পড়তে হবে?, সুরিনামের সংকটে ১৪৫

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।