৬ চারটি গাড়িই ছুটে চলল রিং রোডের দিকে। সামনের দুটি গাড়ি পুলিশের। পেছনে দুটির একটিতে আহমদ মুসা ও আহমদ হাত্তারা, অপরটিতে আহমদ হান্তার নিজস্ব নিরাপত্তা প্রহরী। পুলিশের দুগাড়ির একটি ছয় সিটের জীপ। এই গাড়িতেই ডিএসপি সাহেব রয়েছে। ডিএসপি ছাড়াও রয়েছে একজন ড্রাইভার ও চারজন পুলিশ। এ জীপের পেছনেই রয়েছে পুলিশের দ্বিতীয় গাড়ি। ক্যারিয়ার শ্রেণীর। পেছনটা খোলা । এতে রয়েছে আটজন পুলিশ। পুলিশের এই ক্যারিয়ারের তুলনায় আহমদ মুসার কারটা খুবই ছোট দেখাচ্ছে। আহমদ মুসা তার কারটা ক্যারিয়ার থেকে বেশ পেছনে রেখে চালাচ্ছে, যাতে সামনের দিকটা একটু ওয়াইডভাবে দেখা যায়। নিঃশব্দে চলছে গাড়ি। গাড়ির ভেতরেও কোন কথা নেই। এক সময় কথা বলে উঠল আহমদ হাত্তা। বলল, “মি. আহমদ মুসা, সবার সামনে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দিতে পারিনি। ভেবেছিলাম মহান ভাইকে বুকে জড়িয়ে ধরব, তাও পারিনি। আল্লাহ আপনার মাধ্যমে এবার শুধু আমাকে নয়, গাড়িশুদ্ধ লোককে মর্মান্তিক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। অথচ খুব ছোট্ট একটা ঘটনা, আমার একজন লোককে গাড়ির দিকে চোখ রাখতে বলে গিয়েছিলেন। এই ছোট কাজটাই পরে পর্বত প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। একেই বলে সত্যিকার দুরদৃষ্টি। তারপর ফটো-সাংবাদিকের কাজকে আপনি যে দৃষ্টিতে দেখেছেন, সেটাও এক অসাধারণ সূক্ষ দৃষ্টির ব্যাপার। এই দূরদৃষ্টি ও সুন্ষর দৃষ্টি কিভাবে আমরা অর্জন করতে পারি আহমদ মুসা?” সুরিনামের সংকটে ১৪৪
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।