“ঠিক আছে অফিসার'। আহমদ মুসা বলল। পুলিশকে গ্যাস্থুলেন্সে উঠানো হচ্ছে। মারাত্বক আহত নয় তারা। কিন্তু প্রত্যেকেরই শরীরে দু চারটা করে স্প্রিন্টার ঢুকেছে। নির্বাচন অফিসের পার্কিং থেকে একটা গাড়ি এল গাড়ি বারান্দায়। আহমদ মুসা এল গাড়ির কাছে। গাড়িটি রিপাবলিকান পার্টির একজন কর্মকর্তার। জিজ্ঞেস করে নিশ্চিত হলো আহমদ মুসা যে গাড়িতে সব সময় মানুষ ছিল। বাইরের কেউ গাড়ি স্পর্শ করেনি। এ সময় বাইরে প্রবল হৈ চৈ শুরু হলো। বোমা বিক্ফোরণের পর মানুষ আতংকগ্রস্ত হয়ে এদিক ওদিক সরে গিয়েছিল। তারা ফিরে এসেছে আবার। নতুন উদ্যোগে সংগঠিত হয়ে উঠেছে হাজার হাজার লোক। প্রবল শ্লোগান উঠছে সুরিনাম কংগ্রেস পার্টির বিরুদ্ধে, কংগ্রেস পার্টির নেতা রোনান্ড রঙ্গলালের বিরুদ্ধে। বোমা পেতে আহমদ হাত্তাকে হত্যা প্রচেষ্টার বিচার ও উল্লেখিত নেতাদের তারা ফীসি দাবী করছে। বাইরে কিছু উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে ডিএসপি সাহেব আহমদ হাত্তাকে অনুরোধ করে বললেন জনতাকে শান্ত করার জন্যে কিছু করতে । আহমদ হাত্তা পার্টির নির্বাচন পরিচালক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লানসানা কনটেকে নির্দেশ দিল বাইরে গিয়ে জনতাকে সব কিছু বুঝিয়ে বলতে যে, আমরা এখনি চলে যাচ্ছি, তারাও সবাই যেন চলে যায়। লানসানা কনটে বাইরে বেরিয়ে গেল। আহমদ মুসাদের গাড়ি প্রস্তুত। পুলিশের গাড়িও প্রস্তুত। আহমদ হাত্তা বারান্দা থেকে গাড়ি বারান্দায় নামতে যাচ্ছিল। নির্বাচন কমিশনার বেরিয়ে এল তার অফিস থেকে । আহমদ হাত্তার সামনে এসে বলল, “জনাব, আমি ও আমার অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি নির্বাচন অফিসে এসব ঘটনার জন্যে। ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন, এজন্যে ঈশ্বরকে ধন্যবাদ। আমি এই নিরাপত্তাহীনতার কথা প্রেসিডেন্টকে বলব'। সুরিনামের সংকটে ১৪২
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।