বলে আহমদ মুসা বাইরে ছুটলো। বিন্ফোরণের জায়গাটাকে পাশ কাটিয়ে আহমদ মুসা সামনে এগিয়ে দেখল, চারজন পুলিশই মাটিতে লুটোপুটি খাচ্ছে। প্রথম দৃষ্টিতে বুঝল, সবাই কিছু কিছু আহত হয়েছে, তবে মনে হয় মারাত্বক কিছু নয়। কিন্তু আতংক অবস্থা ওদের এখনো কাটেনি। আহমদ মুসা ওদেরকে একে একে গেটের কাছে নিয়ে রাখল। শেষ জনকে যখন নিয়ে গেল, তখন ডিএসপি সাহেব এসে পৌঁছল, পুলিশরাও গাড়ি থেকে নেমে এল। আহত পুলিশের রক্তে আহমদ মুসার জামাও রক্তাক্ত হয়ে গেছে। ডিএসপি সাহেব আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, “ধন্যবাদ ইয়াংম্যান। আপনি শুধু বুদ্ধিমান নন, সাহসীও?। নির্বাচন অফিস এলাকায় যে পুলিশ অফিসার দায়িত্ব পালন করছে, সেও এ সময় এসে পৌঁছল। “আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আসার পর আপনাকে দেখিনি? । পুলিশ অফিসারটিকে লক্ষ্য করে বলল ডিএসপি। “স্যার, বাইরে বিরাট উচ্ছৃঙ্খল জনতা, আমি ওদিকটা দেখছিলাম? । বলল পুলিশ অফিসারটি অপরাধীর কন্টে। “ঠিক আছে, এখন এদিকের সবকিছু বুঝে নিন” ৷ বলে ডিএসপি সাহেব আহমদ হান্তার গাড়িতে একজন ফটো সাংবাদিকের বেশধারী লোক কর্তৃক বোমা রাখার ঘটনা থেকে শুরু করে যা ঘটেছে তার একটা ত্রীফ দিল পুলিশ অফিসারকে । আহমদ হান্তা নেমে আসছিল গাড়ি বারান্দায়, তখন তাকে দেখতে পেল ডিএসপি সাহেব। সংগে সংগে চিৎকার করে বলে উঠল “স্যার, আপনি বারান্দা থেকে নামবেন না। গাড়ি ঠিক করে আপনাকে ডেকে আনব, । “অফিসার গাড়ি পাওয়া গেছে। আমাদের একজন লোকের গাড়ি পার্কিং এ আছে, নিয়ে আসছে৷ বলল আহমদ হাত্তা অফিসের বারান্দায় যেতে যেতে। ডিএসপি সাহেব তাকাল আহমদ মুসার দিকে। বলল, “স্যার যে গাড়ির কথা বললেন, সেটা নেয়া যায় কিনা আপনি দেখুন” । সুরিনামের সংকটে ১৪১
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।