ডিএসপি বিম্মিত দৃষ্টিতে তাকাল আহমদ মুসার দিকে। বলল আহমদ হাত্তাকে লক্ষ্য করে, “স্যার আপনার এই লোক অনেক কিছু জানেন দেখছি এবং খুব বুদ্ধিমান। আমার মাথায় এ চিন্তা আসতোই না। ঠিক আছে স্যার, এ পরীক্ষা আমি করছি” । বলে ডিএসপি ছুটে গেল তার গাড়ির কাছে। কয়েকজন পুলিশ ও দড়ি নিয়ে ফিরে এল। ইতোমধ্যে আহমদ মুসার নির্দেশে আহমদ মুসাদের দ্বিতীয় গাড়ি বাইরে পুলিশের গাড়ির পেছনে নেয়া হলো। ইতোমধ্যে বাইরে অপেক্ষমান লোকদের মধ্যে খবর রটে গেছে যে, আহমদ হাত্তার গাড়িতে বোমা রাখা আছে। এই খবরে মানুষ উত্তেজিত হয়ে উঠেছে। নানারকম শ্লোগান উঠতে শুরু করেছে বাইরে। ডিএসপিসহ আহমদ মুসারা গাড়ি বারান্দা থেকে অফিসের ভেতরে চলে গেল। আহমদ মুসাদের গাড়ির সামনে লম্বা দড়ি বেধে চারজন পুলিশ তার শেষ প্রান্ত ধরে টানা শুরু করল। প্রথমে আস্তে, তারপর গাড়ির গতি বাড়তে লাগল। গাড়ি রানিং কন্ডিশনে উঠতেই ঘটল গাড়িতে প্রচন্ড বিক্ফোরণ। তখন গাড়িবারান্দা পার হয়ে গাড়িটি শুন্য চত্বরে গিয়ে পৌছেছিল। প্রচন্ড বিক্ফোরণে গাড়ি টুকরো টুকরো হয়ে বিশ পচিশ গজ উর্ধে উৎক্ষিপ্ত হলো। বিক্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা বিল্ডিং, কেঁপে উঠল চারদিকের মাটি ভূমিকম্পের মত। ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল চারদিক। ধোঁয়া প্রবেশ করেছে নির্বাচন অফিসেও। ডিএসপিসহ আহমদ মুসারা ওয়েটিং রুমের মেঝেয় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। বোমা বিক্ফোরণের প্রচন্ড শব্দ ও কম্পনে সবাই তাদের অলক্ষ্যেই সে মেঝেয় বসে পড়েছিল, শুধু দাঁড়িয়েছিল আহমদ মুসা। বোমা বিক্ফোরণের প্রচন্ড শব্দের রেশ তখনও মিলিয়ে যায়নি, আতংকের ঘোর তখনও কাটেনি। আহমদ মুসা বলে উঠল, “ডিএসপি সাহেব আসুন দেখি পুলিশ চারজনের কি হলো? সুরিনামের সংকটে ১৪০
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।