নাসুমন। দরজায় দাঁড়িয়ে দুজন লোক। হাতে তাদের কোন অস্ত্র নেই। কিন্তু পকেটে তাদের রিভলবার রয়েছে। এরা হাত্তা নাসুমনের লোক। পার্টি ক্যাডারের সদস্য এরা। এ বাড়িটাও পার্টির একটি রেস্টহাউজ। সুরিনাম নদীর ধার ঘেষে বাড়িটা। সুরিনাম নদীর ভেতর থেকেই উঠে এসেছে বাড়িটার দক্ষিণের দেয়াল। দক্ষিনের জানালায় দাঁড়ালে সুরিনাম নদীর স্নিপ্ধ বাতাসের পরশ পাওয়া যায়। যে ঘরটিতে আহমদ মুসা বসে আছে, সে ঘরটিও দক্ষিণের নদী প্রান্তের একটি ঘর। সুরিনাম নদীর দুপাড় নিয়েই গড়ে উঠেছে পারামারিবো শহর। তবে শহরের মূল অংশ নদীর উত্তর প্রান্তে। পারামারিবোতে প্রবেশের পর নদীর পাড় বলতে আর কিছুই নেই। নদী- তীরের বাড়িগুলো নদীর পানিতে যেন ভাসছে। আহমদ মুসার প্রশ্ন শুনে রবার্ট রায় আহমদ মুসার দিকে তাকাল। বোধ হয় আহমদ মুসাকে বুঝতে চেষ্টা করলো। বলল, আমি যতটুকু জানি তা হলো, তার উদ্ধার হওয়ার খবর নাকি সেখানকার কোন কাগজে বের হয়। সেই খবর টেলিফোনে সুরিনামে জানানো হয়? । “উনি সুরিনামে আসছেন, এটা জানা গেল কি করে? রবার্ট রায় একটু ভাবল। তারপর বলল, “আমি সব কথা জানি না। তবে মনে হয় ব্যাপারটা এরকম যে, তিনি মুক্তি পেলে দ্রুত সুরিনামে চলে আসবেন এটা মনে করাই স্বাভাবিক'। “আহমদ হাত্তাকে কারা কিডন্যাপ করেছিল, তাদের মধ্যে আপনি ছিলেন? “না? । “কারা ছিল?” সুরিনামের সংকটে ১৪
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।