“তুমি ডিএসপি সাহেবকে বল, আমাদের এ গাড়িটা এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে চেক করতে হবে?। শুনেই আহমদ হাত্তা, লানসানা ও আহমদ হাত্তার সেক্রেটারীর চোখ ছানাবড়া হয়ে উঠল। বলল আহমদ হাত্তা, “আপনি এজন্যেই আমাকে গাড়িতে উঠতে নিষেধ করেছেন? তার কন্ঠে উদ্বেগ ঝরে পড়ল। হ্যাঁ, আমি সন্দেহ করছি মি. হাত্তা”। বলল আহমদ মুসা। “কিছু ঘটেছে ইতোমধ্যে? আহমদ হাত্তা জিজ্ঞেস করল। “আমি ওয়েটিং রুমে যাবার সময় আপনার একজন লোককে আমাদের এ গাড়ির দিকে চোখ রাখতে বলে গিয়েছিলাম। তার কাছ থেকে শুনলাম একজন ফটো সাংবাদিক এ গাড়ির ফটো নিতে সামনের টপে উঠে উইন্ড শিন্ডের ভাঙা অংশ দিয়ে মুখ ভেতরে নিয়ে ভেতরের ছবি তুলেছে। কোন ফটো সাংবাদিক এভাবে ভেতরের ছবি তোলার কথা নয়। আমি নিশ্চিত নই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে গাড়ির মধ্যে কিছু একটা ঘটানো হয়েছে” । বলল আহমদ মুসা। মুখ শুকিয়ে গেল আহমদ হাত্তার। “স্যার, আমি ডিএসপি সাহেবকে বলি'। বলে দৌড় দিল আহমদ হাত্তার সেক্রেটারী। মিনিট খানেকের মধ্যেই ডিএসপি ছুটে এল। বলল আহমদ হাত্তাকে, “স্যার সন্দেহ যখন হয়েছে, তখন এ গাড়িতে চড়া যাবে না। কিন্তু আমাদের কাছে তো বিস্ফোরক ডিটেক্টর নেই, । “তাহলে?” বলে উঠল অহমদ হাত্তা। “স্যার, ভিন্ন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে" । ডিএসপি বলল। “ডিএসপি সাহেব, সে ব্যবস্থা করা যাবে। তার আগে আপনি আমাদের গাড়িটার সামনে একটা দড়ি বেঁধে টেনে বাইরে নেবার চেষ্টা করুন। আমার মনে হয় বোমা যদি গাড়ির ভেতরে পাতা হয়ে থাকে, তাহলে সে বোমা সাউন্ড অথবা স্পীড সেনসিটিভ হবে। স্পীড সেনসিটিভ হলে গাড়ি গতি পাওয়ার সাথে সাথেই বোমার বিহ্ফোরণ ঘটে যাবে”। বলল আহমদ মুসা। সুরিনামের সংকটে ১৩৯
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।