Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“ঠিক আছে। যাও। ধন্যবাদ”। বলল আহমদ মুসা। লোকটির সাথে কথা শেষ করে ফিরে তাকিয়ে দেখল, বাইরের শ্নোগনারত হাজার হাজার লোকের প্রতি হাত নাড়া শেষ করে আহমদ হাত্তা উঠে যাচ্ছে গাড়িতে। পাশে দলের নির্বাচন পারিচালক লানসানা কনটে গাড়িতে উঠার জন্য অপেক্ষা করছে। আহমদ মুসা বলে উঠল, “মি হাত্তা, গাড়িতে উঠবেন না” । থমকে দাঁড়াল আহমদ হাত্তা। ফিরে তাকাল আহমদ মুসার দিকে। ভাবান্তর লক্ষ্য করল আহমদ মুসার চোখে মুখে। আহমদ হাত্তা দ্রুত এসে দাঁড়াল আহমদ মুসার সামনে । বলল, “মি. আহমদ মুসা, আপনি কিছু ভাবছেন মনে হচ্ছে? এ সময় আহমদ হাত্তার সেক্রেটারী এসে দাঁড়াল তাদের সামনে । বলল, “স্যার, ডিএসপি সাহেবকে বলেছি, তাদের দুটি গাড়ি আমাদের গাড়ির সামনে থাকবে। ডিএসপি সাহেব জানালেন, সবদিক বিবেচনা করে কর্তৃপক্ষ যাবার পথ এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। পুলিশের দুগাড়িই থাকবে পেছনে যাতে সামনের দিকে চোখ রেখে পেছনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। পেছনে পুলিশ থাকলে সামনে আক্রমনের সুযোগ পাবেনা। কিন্তু পুলিশ সামনে থাকলে পেছনটা একেবারেই অরক্ষিত হয়ে পড়বে"। ডিএসপি সাহেবের একথার জবাবে আমি বলে দিয়েছি, পুলিশের দুগাড়ি সামনে থাকবে আমার প্রতি স্যারের এটাই নির্দেশ” । আমার এ কথার পর তিনি বলেছেন, স্যার যেটা বলেছেন সেটাই হবে?। “যাবার পথ কোনটা হবে বলেছেন?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “আমরা আসার পথে যেহেতু একবার এ্যাকসিডেন্ট ঘটেছে, সেজন্যে এ পথে ওরা যাচ্ছে না। উত্তরের রিং রোড ধরে ওসেয়ান হাইওয়ে হয়ে স্যারের বাড়িতে পৌঁছা যাবে” । বলল আহমদ হাত্তার সেক্রেটারী। “মন্দ নয়। রাস্তা ফ্রি, গাড়ি-ঘোড়া খুবই কম। তাড়াতাড়ি যাওয়া যাবে । আহমদ হাত্তা বলল। আহমদ হাত্তার কথা শেষ হতেই আহমদ মুসা বলল, “ঠিক আছে'। সুরিনামের সংকটে ১৩৮

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।