এ সময় আহমদ হাত্তার সেক্রেটারী ওয়েটিং রুমে প্রবেশ করল। বলল আহমদ হাত্তাকে, “স্যার, পুলিশের গাড়ি দুটি এসেছে। আহমদ হাত্তা তাকাল আহমদ মুসার দিকে । আহমদ মুসা বলল, “চলুন? । আহমদ হাত্তা চলতে শুরু করে আবার ফিরে দাঁড়াল সেক্রেটারীর দিকে। বলল, “তুমি পুলিশ অফিসারক বলে দাও পুলিশের গাড়ি দুটি আমাদের গাড়ির সামনে থাকবে? । “ঠিক আছে স্যার, এখনি বলে দিচ্ছি"। বলে সেক্রেটারী তখনই বেরিয়ে গেল। আহমদ মুসারাও বেরিয়ে এল ওয়েটিং রুম থেকে। নামল গাড়ি বারান্দায়। আহমদ মুসা গাড়ি বারান্দায় এসে দাঁড়াতেই তাদের দ্বিতীয় গাড়ির একজন আরোহী আহমদ মুসার কাছে এসে দাঁড়াল। তাকে দেখেই আহমদ মুসা একটু সচকিত হল। বলল, “সর্বক্ষণ নজর রেখেছিলে এদিকে? “জি স্যার। অন্য কোন মানুষ গাড়ির কাছে আসেনি। মাত্র একজন ফটো- সাংবাদিক গাড়ির ভেতর ও বাইরের ফটো নিয়েছে? । ভ্রকুঞ্চিত হলো আহমদ মুসার। বলল, “ভেতরের ফটো কিভাবে নিল?” দিয়ে ভিতরে মুখ বাড়িয়ে ফটো তুলেছে। বলল লোকটি। “কতগুলো স্ন্যাপ নিয়েছে? আহমদ মুসা প্রশ্ন করল। “চার পাঁচটা” । “তুমি শ্লযাপ নেয়া দেখেছ, না “ক্লিক শুনে বুঝেছ? এ গাড়ির বন্ধ কাচের মধ্যে দিয়ে পেছন থেকে তোমার কিছু শুনতে পাওয়ার কথা নয়”। বলল আহমদ মুসা। 'ফ্লাসের আলো দেখেছি,। লোকটি বলল। ক্লাসগুলো পরপর হয়েছে? জিজ্ঞেস করল আহমদ মুসা। প্রথম ফ্লাসের কিছুপর অবশিষ্ট ফ্লাসগুলো হয়েছে'। লোকটি বলল। সুরিনামের সংকটে ১৩৭
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।