কেন নয় একথা বুঝিয়ে বলা মুশকিল । তবে পুলিশ সম্পর্কে নিশ্চিত না হয়ে তাদের আগে পিছে রেখে এগুবার পিছুবার পথ বন্ধ করা ঠিক নয়”। আহমদ মুসা বলল। আহমদ হাত্তা কিছু বলল না। স্থির, স্তম্তিত দৃষ্টিতে তাকিয়ে থাকল আহমদ হাত্তা আহমদ মুসার দিকে। আকম্মিকভাবে সে জড়িয়ে ধরল আহমদ মুসাকে। বলল, “আল্লাহ আপনাকে এত দূরদর্শী করেছেন। আলহামদুলিল্লাহ! । এই সময় একটি টেলিফোন এল বার্নারডোর মোবাইলে। টেলিফোন ধরল সে। নিচু স্বরে কথা বলল। কথা বলতে গিয়ে তার চেহারায় উদ্বেগ ফুটে 1 টেলিফোন বার্নারডো?” “সহকারী পুলিশ কমিশনারের" ৷ বলল বার্নারডো। “কোন খারাপ খবর?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “সহকারী পুলিশ কমিশনার সাহেব বললেন, দেশের গোপন হত্যা-সন্ত্রাস পরিস্থিতির যে বিবরণ সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন বলেছেন, তা ভেতরের পরিস্থিতিকে আগ্নিগর্ভ করে তুলেছে। যে কোন সময় যে কোন ঘটনা ঘটতে পারে। ওরা মরিয়া হয়ে উঠেছে। খুব উদ্দিগ্ন মনে হলো সহকারী পুলিশ কমিশনারকেও”। বলল বার্নারডো। “আর কিছু বলেছে?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “বলেছেন পুলিশের উপর নির্ভর করে বসে থাকা যাবে না"। বলল বার্নারডো। আহমদ হাত্তা এক ধাপ এগিয়ে এসে অনুচ্চকন্ঠে বলল, “মি. আহমদ মুসা, সহকারী পুলিশ কমিশনার আপনার কথাই কনফারম করলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ওরা সব পুলিশকে পাল্টে ফেলেছে?” “সব পুলিশকে পাল্টাবার দরকার নেই। সব পুলিশকে ওরা সব কাজে ব্যবহার করে না”। বলল আহমদ মুসা। সুরিনামের সংকটে ১৩৬
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।