Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সুযোগ পেলে হত্যা করা। তারা ভরাডুবির ভয়ে আমাকে এবং রিপাবলিকান পার্টির জনপ্রিয় নেতা কর্মীদের নির্বাচন করতে দিতে চায় না। এই উদ্দেশ্যে তারা অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের নেতা, কর্মী ও সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের হত্যা ও গুমের শিকার হয়েছে অসংখ্য মানুষ? । আহমদ হাত্তা থামতেই অন্য একজন সাংবাদিক বলে উঠল, “এ ধরনের কোন খবর তো পত্র-পত্রিকায় আসেনি। বিষয়টা আপনি বিস্তারিত বলুন'। “মাফ করুন নমিনেশন পেপার জমা দিতে আমি এসেছি। আমি এখন এতটা সময় দিতে পারবো না। দু এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সব ঘটনা আমি আমার দেশের জনগন ও দুনিয়াবাসীকে জানাব? । বলে আহমদ হাত্তা, তার সেক্রেটারী ও দলের নির্বাচন পরিচালক সাংবাদিকদের ভীড় ঠেলে নির্বাচন অফিসে উঠে গেল। আহমদ মুসা ও বার্নারডো গাড়িতে বসে রইল। আহমদ মুসার পরনে শিখ ড্রাইভারের পোশাক। নমিনেশন পেপার দাখিল শেষে প্রায় এক ঘন্টা পর বেরিয়ে এল আহমদ হাত্তা। ডেকে নিল আহমদ মুসা ও বার্নারডোকে ওয়েটিং রুমে। বলল আহমদ মুসাকে, “আপনি যেভাবে বলেছিলেন, সেভাবে আমি প্রেসিডেন্টকে টেলিফোনে সব ঘটনা জানিয়েছি। উনি আইজিকে বলে দুগাড়ি পুলিশ পাঠাচ্ছেন। ওরা আমাদের পৌঁছে দেবে। প্রেসিডেন্ট আরও বলেছে, আমার বাড়িতে যাতে উপযুক্ত পুলিশ পাহারা থাকে, এ জন্যে তিনি আইজিকে বলে দেবেন:। হাসল আহমদ মুসা। বলল, “তাদের মনে যাই থাক, এই বাহ্যিক পাহারাতেও অনেক কাজ হবে? । “ঠিক আছে, পুলিশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি”। বলল আহমদ হাত্তা। “ঠিক আছে। তবে পুলিশের দুটি গাড়িই সামনে থাকবে, একটি সামনে একটি পেছনে এভাবে নয়”। আহমদ মুসা বলল। “কিন্তু এভাবে নয় কেন? এভাবেই নিরাপদ বেশি” । বলল আহমদ হাত্তা। সুরিনামের সংকটে ১৩৫

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।