“না পুলিশ কিছু করছেনা । ওরা জানাল, পুলিশ একেবারে নিক্রিয়?। আহমদ হাত্তা বলল। লাগল। যতই গাড়ি সামনে এগুচ্ছে ভীড় ততই বাড়ছে। এক সময় রুদ্ধ হয়ে গেল গাড়ির গতি। যখন মানুষ জানতে পারল গাড়িটা আহমদ হাত্তা নাসুমনের, তখন রিপাবলিকান পার্টি জিন্দাবাদ” । জনতা ও দলের কর্মীরা সকলে মিলেই গাড়ির জন্যে প্যাসেজ সৃষ্টি করতে লাগল। সেই প্যাসেজ ধরে গাড়ি এগুলো। গাড়ি যখন নির্বাচন অফিসের সামনে পৌঁছল, তখন চারদিকে জনসমৃদ্র। সকলে মুহূর্তে জেনেও গেল তাদের প্রিয় নেতা আহমদ হাত্তা নাসুমন নির্বাচন অফিসে পৌঁছে গেছে। চারদিক থেকে গগন বিদারী এ একই শ্লোগান উঠল, “আহমদ হাত্তা নাসুমন জিন্দাবাদ, রিপাবলিকান পার্টি জিন্দাবাদ? । উৎসাহী সমর্থকদের ভীড় ঠেলে আহমদ হাত্তার গাড়ি নির্বাচন অফিসের গাড়ি বারান্দায় পৌঁছল। একদল দেশী-বিদেশী সাংবাদিক এসে ঘিরে ধরল আহমদ হাত্তাকে। গাড়ির নিশ্চিহ্ন উইন্ড শিল্ড ও বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির সামনের দিকটা সকল সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করল। আহমদ হাত্তাকে প্রথমেই প্রশ্ন করল একদল বিদেশী সাংবাদিক, “গাড়ির এ অবস্থা কেন? মনে হচ্ছে গাড়ি যুদ্ধক্ষেত্র থেকে এল! আহমদ হান্তা বলল, 'যুদ্ধক্ষেত্র নয়, আক্রমণ ক্ষেত্র বলতে পারেন। সেখানে যুদ্ধ হয়নি। ওরা আক্রমণ করেছে, আমরা আক্রমণের শিকার হয়েছি। গাড়ি চালিয়ে কোন মতে আমরা বেঁচে আসতে পেরেছি। “কারা, কেন আক্রমণ করেছিল? প্রশ্ন করল আরেকজন সাংবাদিক। “রোনান্ড রঙ্গলালের নেতৃত্বাধীন সুরিনাম পিপলস কংগ্রেসের লোকরা আক্রমণ করেছিল। ওদের লক্ষ্য ছিল আমাকে নির্বাচন অফিসে আসতে না দেয়া। সুরিনামের সংকটে ১৩৪
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।