ফেটে গেছে, সে কথা কারো মনে নেই। কিংবা খেয়ালও করেনি । মোবারকবাদ স্যার, গাড়ি দুটোর চাকা নষ্ট করার আপনার সিদ্ধান্তকে'। “আল্লাহ এভাবেই ড়যন্ত্রকারীদের সাজানো স্বপ্নকে গুঁড়িয়ে দেন? । বলে আহমদ মুসা একবার ঘড়ির দিকে তাকাল। বলল, “আর পাঁচ মিনিটে কি আমরা পৌঁছব নির্বাচন অফিসে?” হ্যাঁ আমরা পৌঁছতে পারব”। বলল বার্নারডো। আহমদ মুসা পেছন দিকে মাথা ঘুরিয়ে বলল, “মি. হাত্তা, আপনি আপনার লোকদের নির্দেশ দিন, নির্বাচন অফিসমুখী সব রাস্তা যেন তারা বন্ধ করে দেয়। কোন রাস্তা দিয়ে কোন গাড়ি যাতে নির্বাচন অফিসে পৌঁছতে না পারে। আমার মনে হচ্ছে, নির্বাচন অফিসমুখী সব রাস্তায় ওরা এভাবে পাহারা বসিয়েছে মোবাইলে নিশ্চয় তারা জানতে পারবে যে, তাদের বাধা ভেঙে আমরা নির্বাচন অফিসে পৌঁছতে যাচ্ছি। জানতে পারার পর তারা সকলেই নির্বাচন অফিসের দিকে ছুটবে। এরা যাতে নির্বাচন অফিসে পৌঁছতে না পারে?। ধন্যবাদ আহমদ মুসা আপনাকে । আমাদের বিম্ময়ের ঘোর এখনো কাটেনি। এক সময় মনে হচ্ছিল চারদিকের ছুটে আসা বুলেট আমাদের ভর্তা করে ফেলবে। কিন্তু পর মুহূর্তেই সব পরিক্ষার হয়ে গেছে। আমাদের নির্বাচন পরিচালক ও আমার সেক্রেটারী তো এখনও কাঁপছে; । বলে আহমদ হাত্তা মোবাইল তুলে নিল হাতে। একে একে পাঁচটি টেলিফোন করল। কথা বলল ও তাদের নির্দেশ জানিয়ে দিল। টেলিফোন শেষ করে আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল, “মি. আহমদ মুসা, আমরা যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়েছে। ওরা বলছে, নির্বাচন অফিস সংলগ্ন পাঁচটি রাস্তা এমনিতেই বন্ধ হয়ে গেছে। পাঁয়ে হাঁটা লোক ছাড়া কেউ এদিক ওদিক যেতে পারছে না। আমাদের সেন্ট্রাল রোডও বন্ধ। এখন আমাদের গাড়ি যাওয়ার প্যাসেজ ওরা তৈরী করছে'। “পুলিশ নেই? পুলিশ কিছু করছে না রোড ব্লক দূর করার জন্যে?” বলল আহমদ মুসা। সুরিনামের সংকটে ১৩৩
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।