Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মুহূর্তেই ঘটে গেল এ ঘটনাগুলো। আহমদ মুসার কাছে বিষয়টা তখন পরিক্ষার হয়ে গেছে। ওরা তাদেরই আপেক্ষায় বসে ছিল। যে কোন মূল্যে গাড়ি আটকাবে। আহমদ মুসা রিভলবার তুলে নিল হাতে। বলে উঠল একটু উচ্চ কন্ঠে, “সবাই সিটের উপর শুয়ে পড়ুন। বার্নারডো তুমি বাম দিকের মাইক্রোর টায়ার ফুটো করে দাও?। উদ্দেশ্যে। প্রায় একই সাথে দুটি টায়ার ফাটার শব্দ উঠল। গুলী করেই আহমদ মুসা সামনের রাস্তার উপর চোখ বুলিয়ে মাথা নিচু করে গাড়ি চালিয়ে দিল তীব্র গতিতে। ওদের স্টেনগান থেকে গুলী বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথম সেই গুলীর ঝাঁক আসতে লাগল সামনের দিক থেকে । পরক্ষণে পাশ থেকেও। কিন্তু পাশ থেকে যখন গুলী বৃষ্টি শুরু হয়েছে, তখন আহমদ মুসাদের গাড়ি পাশের অস্ত্রধারীদের প্রায় পাশ কাটিয়ে চলে এসেছে সামনে। মাত্র কয়েকটা গুলী দুপাশ থেকে গাড়ির পাশটাকে আঘাত করল। সামনের গুলী গাড়ির সামনের উইন্ড শিল্ডকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ভাঙা কাঁচের বৃষ্টি এসে পড়ছে আহমদ মুসা ও বার্নারডোর গায়ে। কিন্তু যে পাঁচ ছয়জন অস্ত্রধারী গাড়ি আটকাবার জন্যে গাড়ির সামনে অবস্থান নিয়েছিল ও গুলী বৃষ্টি করছিল প্রাণপনে, তারা সকলেই আহমদ মুসার গাড়ির চাকায় পিশে গেছে। পাঁচ সাত সেকেন্ড পরে আহমদ মুসা মাথা তুলল। দেখল, সামনের রাস্তা অন্যেরা ছুটাছুটি করছে। পাশ থেকে বার্নারডো বলে উঠল, “স্যার ওরা আমাদের পিছু নেবার জন্যে মাইক্রোতে উঠছে। এতটাই বেদিশা হয়ে গেছে যে, গাড়ি দুটোর চাকা যে সুরিনামের সংকটে ১৩২

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।