প্রধান। আপনি গাড়িতে পার্টির পতাকা তুলে সবাইকে জানিয়ে নির্বাচন অফিসে রিমি এরপর যদি আপনাকে বাধা দেয়ার মত কিছু ঘটে সেটা হবে পরিকল্পিত সন্ত্রাস। এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হবে গোটা দুনিয়া? । আহমদ মুসার এ যুক্তি হাসি মুখে মেনে নিয়েছিল আহমদ হাত্তা। ঠিক ১২টা দশ মিনিটে গাড়ি সেন্ট্রাল সার্কেল পার হয়ে সেন্ট্রাল রোড ওয়ান-এ প্রবেশ করল। সেন্ট্রাল সার্কেল নগরীর সবচেয়ে অভিজাত ও জনবহুল বাজার এলাকা । সার্কেলের মাঝখানে পার্কিং-এর বিশাল জায়গা । সেন্ট্রাল সার্কেল থেকে সেন্ট্রাল রোড দু" শাখায় বিভক্ত হয়ে পশ্চিমে এগিয়ে নির্বাচন অফিসের সামনে সুরিনাম এভিনিউতে গিয়ে পড়েছে। সেন্ট্রাল রোড ওয়ান হলো যাবার এবং সেন্ট্রাল রোড টু হলো ফেরার। সেন্ট্রাল রোড ওয়ানে প্রবেশ করেই একটু সামনে দুটি মাইক্রোকে রাস্তার দু পাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকতে দেখল। এই অসংগতি দেখে রাস্তার দুপাশে মনোযোগ দিল আহমদ মুসা। দেখতে পেল, রাস্তার দুপাশেই ফোলন্ডিং চেয়ার পেতে বসে আছে বারো চৌদ্দজন লোক প্রায় একই বয়সের। দেখেই মনে হচ্ছে রাস্তা পাহারা দিচ্ছে ওরা। ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার। ওদেরও দৃষ্টিতে পড়ে গেছে আহমদ মুসাদের গাড়ি। ওদের সবার দৃষ্টি আহমদ মুসাদের গাড়ির দিকে। ওদের মধ্যে থেকে একটা চিৎকার ভেসে এল, “রিপাবলিকান পার্টির পতাকা গাড়িতে। শালা আহমদ হাত্তা এ গাড়িতেই যাচ্ছে নির্বাচন অফিসে । উঠে দাঁড়াও সকলে, আটকাও গাড়িকে'। ওদের মধ্যে ছুটাছুটি শুরু হয়ে গেল। ওদের সবার হাতে উঠে এসেছে স্টেনগান। কয়েকজন স্টেনগান উচিয়ে আহমদ মুসাদের গাড়ির সামনে এসে দাঁড়াল। কয়েকজন ছুটে আসছে গাড়ির দিকে। সুরিনামের সংকটে ১৩১
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।