“তাহলে তাই হবে। মি. প্রেসিডেন্ট আমরা এখন উঠি” । বলে উঠে দাঁড়াল রোনান্ড রংলাল। উঠতে উঠতে বলল, “মি. প্রেসিডেন্ট আপনিও একটু আইজিকে বলবেন নির্বাচন অফিসে পুলিশ যেন নিক্কিয় থাকে। যা করার আমাদের লোকরাই করবে। তারা যেন ঠিক সময়ে একটু সরে থাকে'। প্রেসিডেন্টও উঠে দাঁড়িয়েছিল। বলল, “ঠিক আছে বলব আমি তাকে'। বলার পরেই প্রেসিডেন্টের মুখমন্ডলে ভাবনার ছায়া প্রকাশ পেল। হঠাৎ মাথা নিচু করে একটু ভাবল। তারপর বলল, “মি. রোনান্ড, পুলিশ নিক্রিয় থাকতে পারে, হাঙ্গামার সময় একটু সরেও থাকতে পারে, কিন্তু নির্বাচন অফিসের ভেতর থেকে বাড়তি কোন সুযোগ আপনারা পাবেন না। দেশ-বিদেশের সাংবাদিকরা সেখানে থাকবে। ইচ্ছা থাকলেও কোন অবৈধ সহযোগিতা তারা দিতে পারবে না?। “ইয়েস মি. প্রেসিডেন্ট, এটা আমরা জানি। পুলিশের এটুকু সহযোগিতা হলেই আমাদের চলবে"। বলল রোনান্ড রঙ্গলাল। বলেই হাত বাড়িয়ে হ্যান্ডশ্যাক করে তারা বিদায় নিল?। সেন্ট্রাল রোড ধরে এগুচ্ছে আহমদ মুসাদের গাড়ি। দুটি গাড়ি এক লাইনে সামনে এগুচ্ছে। আগের গাড়িটি পাজেরো শ্রেণীর আমেরিকান জীপ। আহমদ মুসা ড্রাইভ করছে। পাশের সিটে বার্নারডো। পেছনের সিটের মাঝখানে আহমদ হাত্তা। তার এক পাশে তার দলের নির্বাচন পরিচালক, অন্য পাশে আহমদ হাত্তার সেক্রেটারী। পেছনের গাড়িটা একটা মিনি মাইক্রো । তাতে পাঁচজন লোক। আহমদ মুসার জীপটির ফ্ল্যাগ স্ট্যান্ডে রিপাবলিকান পার্টির পতাকা। গাড়িতে আহমদ হাত্তা এভাবে পতাকা তুলতে চায়নি। কিন্তু আহমদ মুসার ইচ্ছাতেই গাড়িতে পতাকা লাগাতে হয়েছে। এর স্বপক্ষে যুক্তি হিসেবে আহমদ মুসা বলেছে, “আপনি সাবেক প্রধানমন্ত্রী এবং রিপাবলিকান পার্টির সুরিনামের সংকটে ১৩০
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।