Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“ঠিক আছে চলুন। ওখানে কোন অসুবিধা নেই'। “এখন তো শহরে ঢুকেছি। রাস্তা বলে দিবেন মি. হাত্তা”। আহমদ মুসা বলল। “ঠিক আছে । বলল হাত্তা নাসুমন। “বুঝলেন মি. হাত্তা, এরা আট-ঘাট বেঁধে নেমেছে। বর্ডার সীল করার আরেকটা কারণ দেখা যাচ্ছে আপনাকে ঠেকানো” । আহমদ মুসা বলল। “তাই তো মনে হচ্ছে”। হাত্তা নাসুমন বলল। “আচ্ছা রবার্ট রায়, আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আহমদ হাত্তা নাসুমন উদ্ধার পেয়েছেন, সুরিনামে আসছেন, এটা আপনারা জানলেন কি করে? রবার্ট রায়ের দিকে চেয়ে প্রশ্ন করল আহমদ মুসা। রবার্ট রায় নির্বিকার। কোন জবাব দিল না। আহমদ মুসা হাসল। বলল, “বুঝেছি আপনি এখন নিশ্চিত, আপনার সব কথা না জেনে আপনাকে আমরা হত্যা করব না। অতএব আর কোন কথা নেই আপাতিত। ঠিক আছে তাই হোক, । বলে আহমদ মুসা চুপ করল। সবাই চুপচাপ। চলছে গাড়ি। “মি. রবার্ট রায় আবার আপনাকে স্মরণ করিয়ে দেই এক প্রশ্ন আমি দুবার করি না। প্রথমে আপনাকে সেই সহজ প্রশ্নটাই করছি, “আহমদ হাত্তা মুক্ত হয়েছেন, সুরিনামে আসছেন, এটা আপনারা কিভাবে জেনেছেন?” প্রশ্ন করল আহমদ মুসা রবার্ট ম্যাকভাল রায়কে। রবার্ট রায় বসে আছে আহমদ মুসার সামনে এক চেয়ারে । মাঝখানে একটা টেবিল। বেশ বড় ঘরটি। আগা-গোড়া কার্পেট মোড়া। সুরিনামের সংকটে ১৩

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।