Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পারামারিবোতেই নোংগর করেছিল এবং সেই জাহাজের লোকরাই এই টেরেক দুর্গের নির্মাতা । তাছাড়া তিলক লাজপত পাল হাজার হাজার ডলার খরচ করে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলের ভূ-সম্পদ ও খনিজ সম্পদ বিষয়ক উপগ্রহ মনিটরিং রিপোর্ট যোগাড় করেছিলেন, তাতেও পারামারিবো এলাকায় সলিড গোল্ডের অস্তিত্ব ধরা পড়েছে” । শিবরাম শিবাজী বলল। প্রেসিডেন্ট ও রোনাল্ড রঙ্গলালের চোখগুলো লোভে চকচক করে উঠল। বলল রোনাল্ড রঙ্গলাল, “উপগ্রহ মনিটরিং রিপোর্ট ও পাওলো রোসীর কাছ থেকে কেনা ওভানডোর ডকুমেন্টগুলো কোথায়? “এগুলো ছিল তিলকের পার্সোনাল গোপন ডকুমেন্ট। কোথায় রেখেছেন বলা মুক্ষিল। আপনারা সবাই উদ্যোগ নিয়ে তার পরিবারকে বলে খোঁজাখুঁজি করলে নিশ্চয় পাওয়া যাবে'। বলল শিবরাম শিবাজী। “ঠিক আছে ওটা দেখা হবে। এখন আসুন আমরা ঠিক করি, কোন মাফিয়া গ্রুপের আমরা সাহায্য নিতে পারি” । বলল রোনান্ড রঙ্গপাল। “এ ব্যাপারে সাহায্য করতে পারবে আপনার সহকারী সাগর আগরওয়াল। মধ্য ও ল্যাটিন আমেরিকায় তার ব্যবসা চালাতে গিয়ে অনেক মাফিয়ার সংস্পর্শে তাকে আসতে হয়েছে। মধ্য আমেরিকা ও আমাদের ল্যাটিন আমেরিকার মাফিয়ারাই এখন পৃথিবীকে ডমিনেট করছে'। বলল শিবরাম শিবাজী। হয়ে গেল? । এ কথার পর রোনাল্ড রঙ্গলাল প্রেসিডেন্টের দিকে তাকিয়ে বলল, “ওদের তো অর্থ দিলেই চলে, ওদের সাথে সোনা ভাগাভাগির দরকার আছেঃ, “সোনা ও অর্থ একই একই কথা। সোনার কথা যখন ওরা জানতেই পারবে, উদ্ধারও করবে তারা সোনা, তখন সোনার একটা অংশ তাদের দেয়াই সুবিধাজনক হবে। কারণ সোনা উদ্ধারকে তখন ওরা তাদের প্রাপ্তির সাথে সম্পর্ক যুক্ত হিসেবে দেখবে। ভাল কাজ পাওয়া যাবে তাদের কাছ থেকে*। বলল প্রেসিডেন্ট। সুরিনামের সংকটে ১২৯

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।