হাসল শিবরাম শিবাজী। বলল, “সোনা না থাকার প্রশ্নই উঠে না। তিলক ওভানডোর উত্তরাধিকারী পাওলো রোসীর কাছ থেকে যে পুরনো ডুকমেন্টগুলো কিনেছিলো, তার একটিতে ওভানডো নিজের হাতে লিখেছে, ১৫০২ সালের ১লা জুন কলম্বাসের পরামর্শ উপেক্ষা করে দুটি সোনা বোঝাই জাহাজসহ ২৭টি জাহাজ স্পেনের উদ্দেশ্যে সমুদ্রে পাঠালাম। সবাই জানে এর মধ্যে ২০টি জাহাজ ঝড়ের কবলে পড়ে ক্যারিবিয়ান সাগরে ডুবে গিয়েছিল। আর ছয়টি ফিরে এসেছিল সান্টো ডেমোঙ্গোর উপকূলে । আর একটি সোনা বোঝাই জাহাজ পৌছেঁছিল স্পেনে। কিন্তু আসল ঘটনা হলো জাহাজ ডুবেছিল ১৯টি। একটি জাহাজ ঝড়ের ভিন্ন একটা ঘূর্নাবর্তে পড়ে দক্ষিণে ভেসে গিয়েছিল। এই জাহাজটি ছিল সোনা বোঝাই দ্বিতীয় জাহাজ। জাহাজের সৎ ও সত্যবাদী ক্যাপ্টেন সর্বশেষ বার্তায় আমাকে জানিয়েছিল, তার ক্ষতিগ্রস্ত ও নিমজ্জমান জাহাজটি সুরিনাম উপকূলে ল্যান্ড করেছে। তারপর সব যোগাযোগ তার সাথে আমার বন্ধ হয়ে যায়। এ জাহাজের তথ্যটি সবার থেকে আমি গোপন করি দুই কারণে। প্রথমতঃ স্পেন সরকারের অধিকতর শাস্তির হাত থেকে বাঁচতে, দ্বিতীয়তঃ সবাইকে বিশ্বাস করাতে পারব যে জাহাজটি ডুবে গেছে। আমার ইচ্ছা ছিল সুরিনাম থেকে সোনাগ্ডলো নিজে উদ্ধার করার। কিন্তু পরিস্থিতি আমাকে সে সুযোগ দেয়নি। পরে এক সময় ভাবতে শুরু করি, যাক জাহাজটির ক্যাপ্টেন অত্যন্ত ভালো মানুষ সোনাগ্তলো ক্যাপ্টেন আব্দুর রহমান আল তারিকের কাজে লাগুক। সে আটলান্টিকের সমুদ্র অভিযান গুলোতে অমূল্য অবদান রেখেছে। সেই তুলনায় সে বঞ্চিত হয়েছে। নির্লোভ ও ভাল মানুষ বলে তাকে ঠকানো হয়েছে। সোনাগুলো বিধাতাই তাকে পুরুস্কার হিসেবে দিয়েছে'। ডকুমেন্টের এই কথাগুলোর পর কি কোন সন্দেহ থাকে যে, টেরেক দুর্গের মাটির তলায় সোনা নেই?” “আমি সন্দেহ করিনি। একটা আশংকা প্রকাশ করেছি মাত্র'। বলল রোনান্ড রঙ্গলাল। “আশংকার কোন কারণ নেই। তিলক লাজপত পাল টেরেক দূর্গ সম্পর্কে অনেক অনুসন্ধান করেছেন এবং তিনি নিশ্চিত হয়েছেন যে, সোনা বোঝাই জাহাজ সুরিনামের সংকটে ১২৮
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।