বাধলে এ ব্যর্থতা আরও প্রকট হতে পারে। আমাদের স্বীকার করতেই হবে, আমাদের ট্রেইন্ড ও কার্ষকরী জনশক্তি গত দুদিনে প্রায় শেষ হয়ে গেছে। আজ তাদের অধিকাংশই সাদা পোশাকের পুলিশ। সিভিল ড্রেসে তারা আমাদের সহায়তা করছে। কিন্তু এভাবে পুলিশ দিয়ে আর কতদিন ওদের মোকাবিলা করা যাবে? এই অবস্থায় আমাদের নতুন কিছু চিন্তা করা দরকার'। শিবরাম শিবাজী বলল গন্তীর কন্ঠে। নতুন চিন্তাটা কি হতে পারে বলুন?” বলল রোনান্ড রঙ্গলাল। “বলছি। তার আগে আরেকটা কথা বলি, পারলে গোটা টেরেক স্টেট, না পারলে অন্তত টেরেক দুর্গ কজা করা ও তার মাটির তলা থেকে এক জাহাজ পরিমাণ লুকিয়ে রাখা সোনা উদ্ধার করা আমাদের বড় টার্গেট। এ জন্যেও আমাদের শক্তি প্রয়োজন। সব মিলিয়ে আমি মনে করি, কোন মাফিয়া গ্রপের সাহায্য নেয়া আমাদের প্রয়োজন। তারা অত্যন্ত কৃশলী ও পেশাদার যোদ্ধা। করে দিতে। আমার মনে হয় হাত্তারাও কোন মাফিয়া গ্রুপকেই হায়ার করেছে। না হলে এত অল্প সময়ে এতবড় বিপর্যয় আমাদের ঘটতে পারে না'। শিবরাম শিবাজী বলল। শিবরাম শিবাজী থামলেও সংগে সংগে কথা বলল না প্রেসিডেন্ট কিংবা রোনান্ড রঙ্গলাল। তারা গন্তীর হয়ে উঠেছে।ভাবছে তারা। মুখ খুলল প্রথমে প্রেসিডেন্ট। বলল, “তারা এ জন্যে বিরাট বিনিময় চাইবে। তাছাড়া রয়েছে অতগুলো সোনা উদ্ধারের ব্যাপার” । “আমার মনে হয় সোনার একটা ভাগ দিতে চাইলে আর কিছুই তারা চাইবে না'। শিবরাম শিবাজী বলল। “সোনার ভাগ কি তাদের দেয়া ঠিক হবেঃ আর সোনা যদি অবশেষে না পাওয়া যায়?” বলল রোনান্ড রঙ্গলাল। সুরিনামের সংকটে ১২৭
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।