Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অফিসের সামনে থেকে তাকে ধরে নিয়ে গেল, কিন্তু কে ধরে নিয়ে গেল তা কেউ স্বীকার করল না। গায়েব হয়ে গেল আহমদ হাত্তা। এতে সরকারের উপর দায়টা কম বর্তাবে”। বলল প্রেসিডেন্ট। “প্রেসিডেন্ট, আপনি মোক্ষম ব্যবস্থাপত্র দিয়েছেন তাতে সাপও নিশ্চিত মারা পড়বে কিন্তু লাঠির কিছুই হবে না”। বলল শিবরাম শিবাজী উচ্ছসিত কন্টে। রোনান্ড রঙ্গলালও প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলল, “আমারও ধন্যবাদ গ্রহণ করুন মি. প্রেসিডেন্ট। আপনি যে রকম বলেছেন, সে রকম ঘটা মানুষের কাছেও যুক্তিযুক্ত হবে। মানুষ মনে করবে, নির্বাচন নিয়ে রাস্তায় হানাহানিরই ফল এটা এবং আহমদ হাত্তাকে কেউ ধরে নিয়ে যেতে পারে, আবার পালিয়ে আতুগোপনও করতে পারে খুনের দায় থেকে বাঁচার জন্যে? । হেসে উঠল প্রেসিডেন্ট ও শিবরাম শিবাজী দুজনেই। বলল প্রেসিডেন্ট, “আর এ বিষয়টা মানুষকে বিশ্বাস করাবার মত প্রপাগান্ডা মেশিন আমাদের হাতে রয়েছে'। কথাটা শেষ করে প্রেসিডেন্ট জুলেস মেনডেল গন্ভীর হয়ে উঠল। ভাবনার একটা চিহ্ত তার চোখে-মুখে ফুটে উঠল। বলল, “আহমদ হাত্তাকে না হয় এভাবে সরানো গেলো, কিন্তু এ অদৃশ্য শক্তির কি হবে যা মাত্র দুরাত এক দিনে ভন্ড করে দিল? আহমদ হাত্তার যদি এ রকম কিছু ঘটে তাহলে এ শক্তি নিশ্চয় প্রতিশোধ নিতে পাগল হয়ে উঠবে? । রোনান্ড রঙ্গলাল বলে উঠল, প্রতিশোধ নিতে ছুটে আসতে পারে, আবার আহমদ হাত্তা নেই দেখে পালাতেও পারে। ভাড়াকারী বা হায়ারকারী না থাকলে, ভাড়ায় আসা লোকেরাও থাকে না?। “আপনার যুক্তি ঠিক মি. রোনান্ড। কিছুই ঘটবে না, ওরা পালিয়ে যাবে। কিন্তু এ ভালো চিন্তার পাশে খারাপ দিকটাও আমাদের বিবেচনা করা দরকারণ। বলল প্রেসিডেন্ট গন্তীর কন্টে। “আপনি ঠিক বলেছেন মি. প্রেসিডেন্ট। খারাপ দিকটা নিয়েও আমাদের ভাবা দরকার। এ অদৃশ্য শক্তির মোকাবিলায় আমরা ব্যর্থ হয়েছি। নতুন সংঘাত সুরিনামের সংকটে ১২৬

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।