“আপনারা কি চিন্তা করেছেন বলুন। পুলিশের পক্ষে কিংবা সরকারীভাবে সরাসরি কিছু করা সম্ভব হবে না”। বলল প্রেসিডেন্ট। “অন্তবর্তীকালীন সরকার গঠনের পর এ পর্যন্ত আমরা যে সব পদক্ষেপ নির্বাচনে দাঁড়াতে না দেয়া। আজ যদি আমরা তাকে নমিনেশন পেপার দাখিলে বাধা দিতে ব্যর্থ হই, তাহলে আমাদের এতদিনকার সব কাজ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং যে কোন মূল্যে তাকে আজ বাধা দিতে হবে। আমরা এ পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করেছি তা হলো নির্বাচন অফিসমুখী সব রাস্তায় আমাদের পাহারা থাকবে। প্রত্যেকটা গাড়ি সার্চ করা হবে।আহমদ হাত্তাকে যে কোন মূল্যে আটকানো হবে; বলল রোনান্ড রঙ্গলাল। রোনান্ড রঙ্গলাল থামতেই প্রেসিডেন্ট বলে উঠল, “গত দুদিনের ঘটনা সামনে রাখার পর আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আহমদ হাত্তাকে আপনারা আটকাতে পারবেন?” “তারা রাস্তায় মারামারি করে হত্যাকান্ড ঘটিয়ে নমিনেশন পেপার জমা দিতে আসবে এবং জমা দিয়ে চলে যাবে আমরা এটা মনে করি না। আমাদের লোক যারা আহমদ হাত্তাদের বাধা দেবে, তাদেরকে যদি ওরা খুন করে, তাহলে সংগে সংগে অন্য চারটি স্থানে পাহারায় বসা লোকরা মোবাইলে খবর পেয়ে যাবে এবং তারা সংগে সংগেই চলে আসবে নির্বাচন অফিসের সামনে । তারা একযোগে আহমদ হাত্তাকে আটক করবে খুনি হিসেবে এবং নমিনেশন পেপার দাখিলের সময় পার হয়ে গেলে তাকে থানায় সোপর্দ করবে অথবা অন্য কোন ব্যবস্থা করবে”। বলল রোনান্ড রঙ্গলাল। “অন্য কি ব্যবস্থা করবেন?” জিজ্ঞেস করল প্রেসিডেন্ট। তুলে দিলাম। থানায় নিয়ে যাবার পথে আহমদ হাত্তা পালাতে গিয়ে পুলিশের গুলীতে মারা যাবে, ইত্যাদি” । বলল রোনান্ড রঙ্গলাল। “না, না এরকম কিছু করা যাবে না। এতে আমাদের সরকারের বদনাম হবে। তার চেয়ে ভালো হবে যদি এ রকম হয় যে, আপনাদের গ্রুপগুলো নির্বাচন সুরিনামের সংকটে ১২৫
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।