করেছি। তাদের নেতাকে কিডন্যাপ করে দেশের বাইরে বন্দী করে রেখেছিলাম। একটা শক্তি আমাদের দেশে প্রবেশ করেছে। যারা আমাদের প্রতি একটা মারাতুক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে” । বলল শিবরাম শিবাজী। “আমি আপনার সাথে একমত মি. শিবরাম। নিশ্চয় এ রকম একটা কিছু ঘটেছে" । বলল রোনান্ড রঙ্গলাল। “কিন্তু গত এক মাসে দেশের বিমান বন্দর ও সমুদ্র বন্দর দিয়ে যারা দেশে প্রবেশ করেছে এবং গত এক মাসে হোটেলগুলোয় যারা এসেছে, তাদের পূর্ণ তালিকা আমার কাছে আছে। অপরিচিত ও উল্লেখ করার মত কোন বিদেশী তাদের মধ্যে নেই” । বলল প্রেসিডেন্ট। “আসলে তারা ওভাবে জানান দিয়ে আসবে না”। শিবরাম শিবাজী বলল। “ঠিক আছে ধরে নেয়া হলো একটা গ্রুপ দেশে প্রবেশ করেছে। এখন কি করণীয়?” বলল রোনাল্ড রঙ্গলাল। “দি এ রকম কোন গ্রপ দেশে এসে থাকে রিপাবলিকান পার্টিকে নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবে। সুতরাং আহমদ হান্তাসহ রিপাবলিকান নেতৃবৃন্দের উপর সার্বক্ষণিক নজর রাখতে হবে” । বলল শিবরাম শিবাজী। “আমাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাদের উপর নজর রাখছে। ঠিক আছে এটা আরও জোরদার করা যাবে”। প্রেসিডেন্ট বলল। ধন্যবাদ মি. প্রেসিডেন্ট । শুধু পুলিশের রুটিন পাহারা দিয়ে ওদের ধরা যাবে না। আমি মনে করি, দলের সাহসী ও চৌকশ ছেলে-মেয়েদেরকেও পুলিশের পাশাপাশি কাজে লাগাতে হবে'। বলল শিবরাম শিবাজী। “আমিও একমত। এখন আপনারা আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আজ নমিনেশন পেপার ফাইলের শেষ দিন। আহমদ হাত্তাকে কিছুতেই নমিনেশন পেপার দাখিল করতে দেয়া যাবে না। এখন কি করা উচিত বলুন” । রোনান্ড রঙ্গলাল বলল। সুরিনামের সংকটে ১২৪
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।