Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

৫ প্রেসিডেন্ট ভবনের পারিবারিক অংশ দক্ষিণ অলিন্দের পারিবারিক ড্রইংরুম। প্রেসিডেন্ট জুলেস মেনডেল বসে আছেন এক সোফায়। মুখটা তার ঈষৎ নিচু। বিমর্ষ চেহারা। পিপলস কংগ্রেস (এসপিসি) এর চেয়ারম্যান রোনান্ড রঙ্গলাল এবং মাসুস (মায়ের সূর্য সন্তান) সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবরাম শিবাজী। তাদের দুজনকেই দেখাচ্ছিল উত্তেজিত। “মাসুস* সংগঠনের চেয়ারম্যান ছিলেন তিলক লাজপত পাল। গত রাতে টেরেক স্টেটের গেটে অন্যদের সাথে সে নিহত হওয়ায় শিবরাম শিবাজী “মাসুস"এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছে। কথা বলছিল শিবরাম শিবাজী। বলছিল সে, “মাত্র দুরাত দুদিনে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল আমাদের প্রথম ঘটনা ঘটেছে উত্তর সুরিনামে কোরাজ নদী সংলগ্ন আমাদের ঘাঁটিতে। সেখানে আমাদের ৮ জন লোক নিহত হয়েছে, ঘাঁটি হাত ছাড়া হয়েছে এবং প্রথমবারের মত আমাদের হাত থেকে দু'জনের মত বন্দী পলিয়ে গেছে। এরপর গত দুরাত একদিনে আমাদের ৬০ জনের মত লোক নিহত হয়েছে, আমাদের শীর্ষ নেতা তিলকসহ। ওভানডো মুক্ত হয়েছে এবং ওয়াং মুক্ত হয়েছে। ফাতিমা ও আহমদ হাত্তাকে ধরেও আমরা রাখতে পারিনি। ভূমিকম্পের মত এ ঘটনাগুলো কিভাবে ঘটল, কে ঘটাল আমরা বুঝতে পারছি নাঃ। থামল শিবরাম শিবাজী। তার কন্ঠ ভীষণ উত্তেজিত। চোখ-মুখ তার লাল। সুরিনামের সংকটে ১২২

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।