আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল। তার আগেই দাদী বলে উঠল, "মুখের কথায় হবে না বোন, বিশ্বাসের শক্তিতে মনকে সজ্জিত করতে হবে? । দাদীর মুখে এ কথা শুনে বিহ্মিত হলো আহমদ মুসা। বলল, “দাদী এ কথাই আমি বলতে যাচ্ছিলাম । আপনি এটা শিখলেন বা পড়লেন কোথায়? দাদীর মুখ গন্ভীর হলো। বলল, “আমার দাদী শ্বাশুড়ীর ঘরে টাঙ্গানো কাঠের একটা বিলবোর্ডে এ ধরনের একটা কথা লেখা ছিল। বিল বোর্ডটা শুনেছি দুর্গের কোথাও ওরা পেয়েছিলেন? । “বিল বোর্ডটা এখন নেই দাদী?” বলল আহমদ মুসা উৎসুক কন্টে। “থাকতে পারে পুরনো কোন বাক্স-পেটরায়। দুর্গের অংশ নিয়ে তৈরী পুরনো বাড়িটা ভেঙে এ নতুন বাড়ি তৈরী করা হয়। নতুন বাড়ি সাজাবার সময় পুরনো অনেক জিনিষই ব্যবহার করা হয়নি। তোমার কথায় বিলবোর্ডটার প্রতি আমার আগ্রহ জেগেছে। দেখব খুঁজে পাওয়া যায় কিনা”। দাদী বলল। “তুমি খুঁজবে কি দাদী, আমিই খুঁজে বের করব" । বলল লিসা। হ্যাঁ, তুমি এক জিনিস বের করতে গিয়ে দশ জিনিস নষ্ট করবে। পুরনো কিছুতে তোমার হাত দিতে হবে না?। কিছু বলতে যাচ্ছিল লিসা। তার আগেই তার মা বলে উঠল, “না আর কথা নয়। যাও ওদিকে গিয়ে দাদীকে বুঝাতে চেষ্টা কর যে, পুরনো কোন জিনিস খোঁজার মত যথেষ্ট ধৈর্য্য তোমার আছে? । “আমা তুমি দাদীর পক্ষ নিলে”। প্রতিবাদের সুরে এ কথা বলতে বলতে লিসা ঘর থেকে বের হয়ে গেল। ঘরের বাইরে এল সবাই। সুরিনামের সংকটে ১২১
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।