Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু তুমি তোমার কথা ভাববে না ভাই। তুমি ঠিক না থাকলে কিছুই যে ঠিক থাকবে না? । আহমদ মুসা হাসল। বলল, “আমি যদি আমাকে নিয়ে ভাবি, তাতে কোন লাভ হবে না। বরং তাতে দুর্বলই হয়ে পড়ব। যিনি ভাবলে আমার লাভ হবে, সেই আল্লাহ নিশ্চয়ই আমাকে নিয়ে ভাবছেন?। আহমদ মুসার কথা শেষ হতেই লিসা বলে উঠল, “জানেন আমরা একটা কুরআন শরীফ জোগাড় করেছি। ফাতিমা আমাদের শেখাচ্ছে'। “এ সুখবরের জন্য ধন্যবাদ লিসা তোমাদেরকে'। তারপর ফাতিমার দিকে তাকিয়ে বলল, “ফাতিমা তোমাকে ধন্যবাদ। তুমি কি কুরআনের অর্থও করতে পার?” “জি হ্যাঁ ভাইয়া। আমি পরিবার থেকেই এটা শিখেছি। ছোটকালেই গৃহ শিক্ষকের কাছে আরবী ভাষা শেখা হয়ে গেছে। এখন হাদিস কুরআন সবই অর্থসহ পড়তে পারি”। বলল ফাতিমা নাসুমন। 'মোবারকবাদ ফাতিমা” । আহমদ মুসা বলল। কিছু বলতে যাচ্ছিল লিসা। কিন্তু তার আগেই ওভানডোর মা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, “সবাই উঠ, আর কোন কথা নয়। বাছাকে বিশ্রাম করতে দাও? । সবাই উঠে দাঁড়াল। উঠতে উঠতেই লিসা বলল আহমদ মুসাকে, “আচ্ছা আপনার মত মনকে ভয়হীন করতে হলে কি করতে হবে? “আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি সত্যিকারের অর্থে ভয় কর, তাহলে অন্য সব ভয় মন থেকে দূর হয়ে যাবে। কারণ তখন তুমি ভাবতে শিখবে, আল্লাহ সব শক্তির বড় শক্তি। তিনি যখন ইচ্ছা করেন, তখনই তা হয়ে যায়, অতএব তার উপর ভরসা করলে কাউকে ভয় করার প্রশ্নই উঠে না” । বলল আহমদ মুসা। “আমি বুঝতে পারছি না, কিভাবে আমার মনটা এ রকম হবে । হতাশ কন্ঠ লিসার। সুরিনামের সংকটে ১২০

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।