Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সেক্রেটারী বসবে । আর পেছনের গাড়িতে থাকবে আপনার বাছাই করা পাঁচজন লোক। তাদের প্রত্যেকের কাছে রিভলবার থাকতে হবে। সাড়ে বারটায় স্টার্ট করার আগেই সব কাগজ পত্র তৈরী, ফরমাদি ফিলাপ করে ব্রীফকেসে রেখে দেবেন। জামানতের টাকার ড্রাফটাও যেন কাগজপ্রের সাথে থাকে? । থামল আহমদ মুসা। ওপারের কিছু কথা শোনার পর আহমদ মুসা বলল, “আপনি টেলিফোনটা বার্নারডোকে দিন? । বার্নারডো টেলিফোন ধরলে আহমদ মুসা তার সাথে কুশল বিনিময়ের পর বলল, “আমি কিছু কথা মি. হান্তাকে বলেছি। তুমি সেগুলো ওর কাছ থেকে জেনে নিও। আর তোমার জন্যে কথা হলো, তুমি এ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনারের সাথে দেখা করো। আমরা সাড়ে বারটার দিকে নির্বাচন অফিসের উদ্দেশ্যে যাত্রা করছি। ইলেকশন অফিসের জন্যে আমরা যা করেছি, সেটা ওঁকে বলে তাঁকে অনুরোধ করবে তাঁর যদি কিছু করণীয় থাকে তিনি যেন করেন। ঠিক আছে? ওপার থেকে বার্নারডোর কথা শুনে আহমদ মুসা বলল, “ঠিক আছে, রাখছি। ওয়াস সালাম? । টেলিফোন আহমদ মুসা রেখে দিতেই ওভানডোর মা বলে উঠল, “সাড়ে এগারটায় আবার বেরুচ্ছ বাছা?” তার কন্ঠে বিন্ময়। হ্যাঁ আম্মা। আজ নির্বাচনের জন্যে নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন। ওরা সর্বাতবক চেষ্টা করবে আহমদ হাত্তা যেন নমিনেশন পেপার জমা দিতে না পারে। আমরা চেষ্টা করব জমা দেয়ার জন্যে। আপনাদের সকলের দোয়া প্রয়োজন”। বলল আহমদ মুসা। আহমদ মুসা থামলেও কেউ কোন কথা বললো না। সবাই ভাবছে। রাজনৈতিক শক্তি টিকে থাকা না থাকার সাথে তাদের ভাগ্যও কম জড়িত নয়। আহমদ হাত্তা সরকারের মেয়াদ শেষ হবার পর দেশ আজ সন্ত্রাসে ভরে গেছে। তাদের টেরেক পরিবারের উপর বিপদ নেমেছে এই সময়েই। অবশেষে নিরবতায় ছেদ নামল। নিরবতা ভেঙে ওভানডোর দাদী বলল, “বুঝতে পারছি। একটা সংকটকাল চলছে। এ সংকটে তোমারই প্রধান দায়িত। সুরিনামের সংকটে ১১৯

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।