গুলীতে আমার দেহ বাঁঝরা হয়ে যেত। অন্যদিকে তিলক লাজপত পালের গুলী করতে সেকেন্ড পরিমাণ দেরী হওয়ায় আমার গুলীতে তার দেহই শুধু ঝাঁঝরা হয়নি, তাদের সবাইকেই মরতে হয়েছে। জীবন-ৃত্যু নির্ধারিত হয়েছে সেকেন্ডের ব্যাবধানে। এই ব্যবধান সৃষ্টি হয়েছে আল্লাহ্র ইচ্ছায় “আর বলোনা বাছা। বুক কাঁপছে আমার। এক সেকেন্ড আগে যদি সে গুলী ছুঁড়ত, তাহলে তোমার কি হতো বাছা। এসব কি শুরু হলো?” ভারী শোনাল ওভানডোর মায়ের কন্ঠ। ওভানডোর মা ফিরে এল আসনে। “জীবন-মৃত্যুর এ খেলায় আপনি নেমেছেন পরের জন্যে, আপনার খারাপ লাগে না? বলল লিসা। “পরের জন্যে কোথায় লিসা?” আমরা সকলে এক আদমের সন্তান নাঃ আর কে কার জন্যে কি করবে, এটা আল্লাহই নির্ধারণ করে দেন। আমি তো কোনো দিন ইচ্ছা করিনি সুরিনামে আসবো। কিন্তু এসে গেছি। আল্লাহই আমাকে নিয়ে এসেছেন। আমি যা করছি আল্লাহরই কাজ করছি, আল্লাহর জন্যেই করছি । বলল আহমদ মুসা। কিছু বলতে যাচ্ছিল লিসা। টেলিফোন বেজে উঠল। ধরল টেলিফোন ওভানডো। ওভানডো ওপারের কথা শুনেই বলে উঠল, “স্যার আপনি ওঁর সাথেই কথা বলুন, বলে টেলিফোন আহমদ মুসার হাতে তুলে দিতে দিতে বলল, “সাবেক প্রধানমন্ত্রী স্যারের টেলিফোন? । আহমদ মুসা টেলিফোন ধরল। প্রথম কিছু সময় গেল গত রাতে বাড়িতে না ফেরার কারণ ব্যাখ্যায়। আহমদ মুসা টেলিফোনে যতটুকু বলা যায় ততটুকু বলল। তারপর জানাল, আমি ঠিক সকাল সাড়ে এগারটায় আপনার ওখানে পৌঁছব। আপনাকে সাথে নিয়ে সাড়ে বারটায় যাত্রা করব ইলেকশন অফিসের উদ্দেশ্যে । আমাদের থাকবে দুটি গাড়ি। সামনের গাড়ি ড্রাইভ করব আমি। আমার পাশে থাকবে বার্নারডো। পেছনের সিটের মাঝখানে বসবেন আপনি । আপনার এক পাশে বসবে আপনার দলের নির্বাচন পরিচালক, আরেক পাশে আপনার সুরিনামের সংকটে ১১৮
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।