পালের সংগঠন ও অন্য কোন সংগঠনের মধ্যেকার পারস্পরিক বৈরিতার ফলেই এই হত্যাকান্ড ঘটেছে। তিলক লাজপত পাল স্বয়ং নিহত হয়েছে এই ঘটনায়, বলল ওভানডো। তিলক লাজপত পাল নিহত হওয়ার কথা শুনে চমকে উঠল আহমদ মুসা। বলল দ্রুত কন্ঠে, “তিলক লাজপত পাল নিহত হয়েছে! তাহলে এ গেরুয়া ইউনিফরম পরা লোকটিই কি তিলক লাজপত পাল ছিল?, বলে নাস্তার প্লেট থেকে হাত তুলে সোজা হয়ে বসল আহমদ মুসা। বলতে লাগল, “যদি তা ঘটে থাকে, এ লোকটিই যদি তিলক লাজপত পাল হয়ে থাকে, তাহলে বড় একটা ঘটনা ঘটেছে:। লাজপত পালকে ওভানডোরা কেউ চেনে না। কিন্তু লাজপত পাল সম্পর্কে আহমদ মুসার কথা সকলের মধ্যে বিম্ময় সৃষ্টি করেছে। বলল লিসা, “গেরুয়া ইউনিফরমধারীকে দেখলেন কি করে? সে খুন হয়েছে জানলেন কি করে?, হাসল আহমদ মুসা। বলল রাতের সব ঘটনা। সব শেষে বলল, “পুলিশ এসে পড়ায় আমি আর ভেতরে ঢুকিনি। ভেবেছিলাম ইস্ট পার্কের ওখানে কিছুটা অপেক্ষা করে পুলিশ চলে গেলে ভেতরে ঢুকব। কিন্তু ঘুমিয়ে পড়ায় তা আর হয়নি” । থামল আহমদ মুসা। আহমদ মুসার কাহিনী সবাই শুনল। আহমদ মুসা থামলেও কেউ কোন কথা বলল না। আতংক ও উদ্বেগের ছায়া সকলের চোখে-মুখে । ওভানডোর মা উঠল তার সোফা থেকে। ধীরে ধীরে গিয়ে দাঁড়াল আহমদ মুসার পেছন দিকে। ডান হাত দিয়ে আহমদ মুসার মাথা স্পর্শ করে বলল, “বাবা তোমাকে কি বলে আশীর্বাদ করব তার ভাষা আমার জানা নেই। ভাবতে আতংক বোধ হচ্ছে, তুমি ঠিক সময়ে গেটে না পৌঁছলে কিংবা ওদেরকে এভাবে শেষ করতে না পারলে ওরা ভেতরে প্রবেশ করত, তাহলে কি ঘটত! তুমি তৃতীয় বারের মত আমাদের পরিবারকে সর্বনাশ থেকে বাঁচালে বাবা? । গন্তীর হলো আহমদ মুসা। বলল, “আল্লাহর ইচ্ছায় সব হয়েছে, আমি নিমিত্তমাত্র।গুলী করতে আমার সেকেন্ড পরিমাণ বিলম্ব হলে তিলক লাজপতের সুরিনামের সংকটে ১১৭
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।