Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলেই লিসা তাকাল ফাতিমার দিকে । বলল, “না তুমি আমার এক নম্বর আসন কেড়ে নেবার মতলব আঁটছ?' হাসল ফাতিমা । সবাই হেসে উঠল। আহমদ মুসা তখন খেতে শুরু করেছে। লিসা বলে উঠল আহমদ মুসাকে লক্ষ্য করে, “এবার তাহলে আমার প্রশ্ন শুরু করতে পারি?” আহমদ মুসা কিছু বলার আগেই ওভানডোর মা বলে উঠল, “লিসা তোর পুলিশী জেরা এখন থাক। আমি বাছার সাথে একটু কথা বলি”। তারপর ওভানডোর মা চাইল আহমদ মুসার দিকে। বলল, “তুমি সত্যিই ইস্ট পার্কে গাড়িতে শুয়েছিলে বাছা?” “জিহ্যাঁ?। “কিন্তু ঘটনা কি বাছা? আহমদ মুসা হাসল। বলছি আম্মা। তার আগে ওভানডোর কাছ থেকে একটা বিষয় জেনে নেই। ওভানডোর দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, “ওভানডো, গেটের ঘটনার পর পুলিশ তোমাদের ডেকেছিল?' হ্যাঁ ডেকেছিল?। “কেন ডেকেছিল?' “জিজ্ঞেস করেছিল, গাড়ি ও গাড়ির লোকদের আমরা চিনি কিনা। আমি বলেছিলাম, চিনি না। তারপর জিজ্ঞেস করেছিল, বাড়িতে কোন সময় ডাকাতি হয়েছে কিনা? আমি বলেছি, না হয়নি। এরপর জিজ্ঞেস করেছিল, ওরা গেটে ধাক্কা-ধাক্কি করেছিল কিনা? আমি না _সুচক জবাব দেই। আমাকে আর কিছু বলেনি ওরা”। বলল ওভানডো। “ঘটনা কিভাবে ঘটল, কে ওদের হত্যা করল এ সম্বন্ধে কিছু আলোচনা করেছে ওরা?” আহমদ মুসা বলল। “ওদের আলোচনায় শুনলাম, গোলাগুলি শুনে পুলিশরা যখন গেটের দিকে ছুটে আসছিল, তখন ওদের দুজন নাকি একটা আলো নেভানো গাড়িকে পশ্চিম দিকে ছুটে যেতে দেখেছে। পুলিশের কথা শুনে মনে হলো, তিলক লাজপত সুরিনামের সংকটে ১১৬

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।