Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আহমদ মুসা দুপ্রস্ত কাপড় নিয়ে টয়লেটে ঢুকে গেল। ওভানডোর মা ওভানডোর স্ত্রীকে লক্ষ্য করে বলল, “বউমা তুমি গিয়ে বাছার জন্যে নাস্তা আর চা দিতে বলে এস। বাছা রাতে নিশ্চয় কিছু খায়নি”। ওভানডোর স্ত্রী জ্যাকুলিন চলে গেল। ঠিক দুমিনিট পর আহমদ মুসা নতুন কাপড় পরে তোয়ালে দিয়ে হাত- মুখ মুছতে মুছতে বেরিয়ে এল। বসল আহমদ মুসা তার সোফায়। এ সময় ওভানডোর স্ত্রী জ্যাকুলিন নাস্তার ট্রলি ঠেলে নিয়ে এসে পৌঁছল। সাজাতে বলল, “এগুলো কিন্তু আপনার রাতের খানা। নাস্তার সময় আবার আমাদের সাথে নাস্তা করতে হবে । আহমদ মুসা হাসল। বলল, "যা ক্ষুধা লেগেছে, তাতে দুবার কেন, তিনবারও নাস্তা করতে পারব । সবাই হেসে উঠল। আহমদ মুসা ফলের ঝুড়ি থেকে দুটো আঙুর তুলে নিয়ে পাশে বসা ওভানডোর দাদীর মুখোমুখি হয়ে বলল, “দাদী হা করুন, দুটো আঙুর খেয়ে শুরু করে দিন। আমি শেষ করব'। ওভানডোর দাদী খুশিতে হা করল। আহমদ মুসা দুটো আঙুর পুরে দিল তার মুখে। ওভানডোর দাদী আঙুর চিবোতে চিবোতে বলল, “ওভানডো দেখলি, তোর চেয়ে এ ভাই আমাকে বেশি ভালোবাসে । তুই খাবার সময় আমার কথা কখনও মনে করিস? হাসল ওভানডো। বলল, “ঠিক আছে, উনি তোমার নম্বর ওয়ান নাতি হলে আমি দু নম্বর নাতি হতে রাজি আছি;। ওভানডো থামতেই লিসা বলে উঠল, “দাদী আমি কিন্তু এক নম্বর নাতনী?। সুরিনামের সংকটে ১১৫

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।