Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“তোমরা বাছাকে না দেখে-শুনেই তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছ'। বলল ওভানডোর মা লিসাকে লক্ষ্য করে। আহমদ মুসা বুঝাতে চেষ্টা করল যে, তার কিছু হয়নি, ভালো আছে সে। কিন্তু তাকে কথা বলতেই দিল না কেউ। তাকে ধরে নিয়ে চলল বাড়ির ভেতর। একেবারে তাকে নিয়ে গেল তার শোবার ঘরে। তাকে শুইয়ে দেবে, এই অবস্থা দাঁড়াল। আহমদ মুসা ওভানডোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোফায় গিয়ে বসল। সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছে। সবাই দেখতে চায় তার আঘাত কোথায়। ডাক্তার ডাকা, এ্যামুলেন্স ডাকা, ইত্যাদি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আহমদ মুসা সোফায় বসে দুহাত তুলে সবাইকে বসতে বলে বলল, “আপনাদের ঘাবড়াবার কোন কারণ নেই। আমি আহত হইনি, আমি ভালো আছি। আমার গায়ে যে রক্ত দেখছেন তা ওয়াং আলীর রক্ত। তাকে আহত অবস্থায় কোলে নিতে হয়েছিল?। কথাটা শেষ করেই তাকাল ফাতিমা নাসুমনের দিকে। বলল, “তুমি আবার ভয় পেয়ো না। ওয়াং আলী গুরুতর আহত নয়। নিশ্চয় শুনেছ সে ভালো আছে? । “আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাইয়া। এবারও আব্বাকে আপনিই উদ্ধার করলেন, সেই সাথে ওয়াংকেও'। শেষের কথাগুলো কান্নায় বুজে গেল ফাতিমার। লিসা ফাতিমাকে কাছে টেনে নিয়ে তার পিঠে হাত বুলাতে বুলাতে আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল, “স্যরি, আগের প্রশ্নই করছি, সারা রাত আপনি কোথায় ছিলেন? ঘুমিয়ে কাটিয়েছি সারা রাত। বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো এবং সবাইকে উদ্দেশ্যে করে বলল, "দু মিনিট প্লিজ, আমি কাপড় ছেড়ে আসছি । সুরিনামের সংকটে ১১৪

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।