Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ওভানডোর মা দুধাপ এগিয়ে এসে হাত নেড়ে আহমদ মুসাকে গাড়ি দাঁড় করাতে নিষেধ করল। বলল, “বাছা তুমি যাও । রাস্তার উপর দাঁড়ানো ওরা সবাই দুধারে সরে গিয়ে গাড়ির পথ করে দিল। আহমদ মুসা ধীরে ধীরে গাড়ি চালাল। গাড়ির দুধার দিয়ে ওরা হাঁটছে। আহমদ মুসার ড্রাইভিং জানালার পাশ দিয়ে হাঁটছে ওভানডো, লিসা এবং ফাতিমা। কেউ ঘুমাতে পারিনি। আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন?” “হারিয়ে গিয়েছিলাম মানে?” বলল আহমদ মুসা। “বা! আপনি ফাতিমার আব্বার ওখান থেকে বেরিয়েছেন সাড়ে দশটায়, তারপর সারারাত খোঁজ নেই” । বলল লিসা অভিমান ক্ষুব্ধ ক্ষোভের সাথে। “এ খবর জানলে কি করে?” আহমদ মুসা বলল। “রাত ১২টার দিকে ফাতিমার আব্বা টেলিফোন করেছিলেন। তারপর সারারাত ধরেই উনি টেলিফোন করেছেন। অন্ততঃ বিশবার তিনি টেলিফোন করেছেন। ওনার এবং আমাদের সবারই শ্বাসরুদ্ধকর অবস্থা”। আবেগ অভিমানে কাঁপছিল লিসার গলা। গাড়ি তখন পৌঁছে গেছে গাড়ি বারান্দায়। আহমদ মুসা গাড়ি থেকে নামল। নেমেই লিসার কথার জবাব দিল। বলল, “এমনটা ঘটা স্বাভাবিক, সত্যি আমি দুঃখিত" । ততক্ষণে আহমদ মুসার শরীরের উপর নজর পড়ে গেছে সবার। সবাই ছুটে এল। “গায়ে এত রক্ত?” তোমার কি হয়েছে বাছা?” “আপনি ঠিক আছেন তো?, প্রায় সবাই এক সাথে নানা প্রশ্ন করল আহমদ মুসাকে। ওভানডো এসে জড়িয়ে ধরল আহমদ মুসাকে । বলল, “চলুন, ভেতরে চলুন?। সুরিনামের সংকটে ১১৩

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।