Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিছুদূর থাকতেই ওভানডোদের গেটের দিকে লক্ষ্য করল আহমদ মুসা। না, গেটে কেউ নেই। গেট পরিক্ষার। আহমদ মুসা আশংকা করেছিল গেটে পুলিশ পাহারা বসতে পারে। পুলিশ কর্তৃপক্ষ যদি গেটের ঘটনার জন্যে ওভানডোদের সন্দেহ করে, তাহলে গেটে পুলিশ পাহারা বসতে পারে। আবার পুলিশ যদি ওভানডোদের নিরাপত্তার আশংকা করে, তাহলেও পুলিশ পাহারা বসতে পারে। আশংকাও করেনি। তাহলে কি পুলিশ গেটের ঘটনাকে রাস্তার কোন ঘটনা বলে মনে করেছে যা ঘটনাক্রমে ওভানডোদের গেটে সংঘটিত হয়েছে। ওভানডোদের স্টেটের গেটে গিয়ে দাঁড়াল আহমদ মুসার গাড়ি। নির্দিষ্ট নিয়মে দুবার হর্ণ বাজতেই খুলে গেল দরজা। গেট খুলে দরজায় এস দাঁড়িয়েছে দুজন। আহমদ মুসাকে দেখে ওরা ভীষন খুশি হয়ে উঠল। আহমদ মুসা গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওদের কুশল জিজ্ঞেস করতেই ওদের একজন চোখে মুখে আতংকের ভাব সৃষ্টি করে গড় গড় করে বলে চলল রাতে গেটে কি মহাঘটনা ঘটেছিল সেই কাহিনী । সব শেষে বলল, “স্যার বাড়ির কেউ আজ ঘুমায়নি, সবাই জেগে বসে আছে আপনার জন্যে। চিন্তিত সবাই?। গেটম্যানদের ধন্যবাদ দিয়ে আহমদ মুসা চলল ওভানডোদের বাড়ির বেরিয়ে এসেছে। ওভানডোর দাদী পর্যন্ত তাদের মধ্যে রয়েছে। সবার চেহারার মধ্যে একটা বিপর্যস্ত ভাব। সত্যিই তাহলে ওরা ঘৃমায়নি, ভাবল আহমদ মুসা। গেটের ঘটনা নিয়ে অবশ্যই সারারাত ওদের উদ্বেগে কেটেছে। আহমদ মুসাকে দেখে ওদের বিপর্যস্ত অবস্থার মধ্যে নতুন জীবনের একটা আনন্দ ফুটে উঠেছে। আহমদ মুসা ওদের সামনে গাড়ি দাঁড় করাতে যাচ্ছিল। দিকে। সুরিনামের সংকটে ১১২

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।