ডোনা এখন কি করছে? সৌদি আরবে এখন রাত সাড়ে ৮টা। ডোনা রাতের ডিনার সেরে এখন নিশ্চয় বাগান সংলগ্ন বারান্দায় পায়চারি করছে, অথবা ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় কোন বই পড়ছে। কিছুক্ষণের মধ্যেই শুতে যাবে ডোনা। শেষের চিঠিটায় ডোনা লিখেছে, শোবার সময় সে পশ্চিমের জানালাটা খুলে দেয়। বালিশে মাথা রেখে জানালা দিয়ে পশ্চিম দিগন্তের দিকে তার দুচোখ মেলে ধরে। তার চোখের সামনে এসে দাঁড়ায় ছবির মত সাজানো আমেরিকা দেশটি। আহমদ মুসা জীবন্ত রূপ ধরে হাজির হয় তার চোখে। সেদিকে অপলক তাকিয়ে হাজারো কল্পনার জাল বুনতে বুনতেই সে ঘুমিয়ে পড়ে। আহমদ মুসারও দুচোখ হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হাজির হলো মদিনা শরীফের তার সুন্দর বাড়িটিতে। দেখতে পাচ্ছে সে ইজি চেয়ারে আধশোয়া ডোনা জোসেফাইনকে। আরও অপরূপ হয়েছে ডোনা জোসেফাইন। তার পলকহীন চোখ তাকে দেখছে তো দেখছেই, মন বুনছে নানা সুখ-স্বপ্নের জাল। এক সময় ধীরে ধীরে বুজে গেল আহমদ মুসার চোখ। ঘুমের রাজ্যে হারিয়ে গেল সে। ঘুম ভাংতেই তড়িঘড়ি করে উঠে বসল আহমদ মুসা। দেখল, চারদিকটা একদম ফর্সা হয়ে গেছে। পাখির কল-কাকলীতে ভরে গেছে পাশের পার্ক। একটু মন খারাপ হয়ে গেল আহমদ মুসার। শেষ পর্যন্ত রাতটা এখানেই কেটে গেল। কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। ওদিকে ওভানডোদের কি অবস্থা কে জানে। আহমদ মুসা তাড়াতাড়ি নিচে নেমে তায়াম্মুম করে নামাজ পড়লো। তারপর গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে এল রাস্তায়। ছুটে চলল গাড়ি ওভানডোদের বাড়িরে দিকে। সুরিনামের সংকটে ১১১
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।