এসব সাত পাঁচ চিন্তা নিয়ে অনেকক্ষণ বসে কাটাল আহমদ মুসা কিন্তু ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে তার। বসে থাকতে পারছে না। ড্রাইভিং সিটে মাথা রেখে পা ছড়িয়ে দিল পাশের সিটের উপর। কোন রকমে শোয়ার একটা ব্যবস্থা হলো। খারাপ লাগছে না আহমদ মুসার। শোবার এতটুকু সুযোগকেই এখন তার কাছে অমৃত বলে মনে হচ্ছে। হাসি পেল আহমদ মুসার। সময় ও সুযোগের পরিবর্তনে মানুষের চাওয়া- পাওয়ার প্রকৃতি কত যে রূপ পাল্টায়। কাছেই কোথেথকে প্যাঁচার ডাক কানে এল আহমদ মুসার। নিশ্চয় পাশেই পার্কের কোন গাছে এসে বসেছে প্যাঁচাটা। ডেকেই চলল প্যাঁচাটা। রাতের নিঃশব্দ প্রহরে এই ডাক অপরিচিত এক পরিবেশের সুস্টি করল। হঠাৎ মনে পড়ল ডোনা জোসেফাইনের কথা । আহমদ মুসার ঠোঁটে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। এই প্যাঁচার ডাককে ডোনা অপছন্দ করে, ভয় করে। মনে পড়ল সৌদি আরবের আসির অঞ্চলের এক মরুদ্যানে রাত কাটাবার কথা। সেটা ছিল মরুভূমির ভীতিকর এক নিঃশব্দ রাত। মৃতপুরীর মত নিরবতা চারদিকে। এই সময় নিরবতার বুকে বোমা বিক্ফোরণের মত ডেকে উঠেছিল প্যাঁচার কন্ঠ। ডোনা বিছানার ওপ্রান্ত থেকে ছুটে এসে জড়িয়ে ধরেছিল আহমদ মুসাকে। প্যাঁচা চলে না যাওয়া পর্যন্ত ডোনা তাকে ছাড়েনি। আহমদ মুসা হাসলে ডোনা বলেছিল, “রাতের নিঃশব্দ প্রহরে প্যাঁচার ডাকের মধ্যে একটা হাহাকার আছে, আমি ওটা সহ্য করতে পারি না”। আহমদ মুসা ডোনাকে জড়িয়ে ধরে লুকিয়ে ফেলেছিল বুকের মধ্যে। অতীতের এই স্মৃতিচারণ করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আহমদ মুসার। মনটা তার ছুটে গেল ডোনা জোসেফাইনের কাছে। সুরিনামের সংকটে ১১০
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।