Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

এ সময় পূর্ব দিক থেকে পুলিশের একাধিক হুইসেলের আওয়াজ ভেসে এল। আহমদ মুসা বুঝল, গুলীর আওয়াজ পেয়ে টহল পুলিশ এদিকে এগিয়ে আসছে। আহমদ মুসা সিদ্ধান্ত নিল, এই মুহূর্তেই তাকে এখান থেকে সরে যেতে হবে। পুলিশের হাংগামা চুকলে তারপর ফিরে আসা যাবে। পশ্চিম দিকে। আহমদ মুসা গিয়ে গাড়িতে উঠল। গাড়ির আলো নিভিয়ে রেখেই দ্রুত গাড়ি সে ঘুরিয়ে নিল। ছুটল আহমদ মুসার গাড়ি ওসেয়ান হাইওয়ে ধরে পশ্চিম দিকে । একবার পেছনে তাকিয়ে আহমদ মুসা দেখল, পুলিশ গেটের কাছাকাছি পৌঁছেছে। আহমদ মুসা ভাবল, পুলিশের চোখ গেটের দিকে কেন্দ্রিভূত থাকায় তার আলো নেভানো গড়ি তাদের নজরে নাও পড়তে পারে। কোর্ট কমপ্লেক্সের পশ্চিমে এবং সুরিনাম বিশ্ববিদ্যালয়ের পূর্বে মাঝখানের জায়গাটিতে একটা পার্ক আছে। নাম ইস্ট পার্ক। পার্কের বাউন্ডারী ও রাস্তা বরাবর মাঝখানে অনেক জায়গা। এ জায়গায় সারিবদ্ধ ঝাউ ও অন্যান্য গাছ। আহমদ মুসা এইসব গাছের আড়াল নিয়ে তার গাড়ি দাঁড় করাল। ঘড়ি দেখল আহমদ মুসা। রাত সাড়ে ১১টা বাজে। আহমদ মুসা নিশ্চিত তাকে দীর্ঘ সময় এখানে কাটাতে হবে । ওখানকার পুলিশ হাংগামা কতক্ষণে চুকবে, তারপরই সে যেতে পারবে। পুলিশ নিশ্চয় ওভানডোদের ডাকবে, কারণ তাদেরই গেটে ঘটেছে ঘটনা। পুলিশ কি ওভানডোদের জড়াতে পারে ঘটনার সাথে? তা পারবে না। লাশগুলোর অবস্থান ও আহত হওয়ার প্রকৃতি থেকেই প্রমাণ হবে গুলী পশ্চিম দিক থেকে হয়েছে। নিশ্চয় তাদের অনুসন্ধানে গুলীর খোশাও বেরিয়ে পড়বে। সুরিনামের সংকটে ১০৯

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।